November 28, 2026, 5:55 pm
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরের ছাত্রলীগের মশাল মিছিল ; ৩০ জনের বিরুদ্ধে মামলা ; ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

এখনও ২০ হাজারেরও বেশি আহত মানুষ গাজায় আটকা রয়েছে : এমএসএফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজা উপত্যকায় এখনও ২০ হাজারেরও বেশি আহত মানুষ আটকা পড়ে আছে। ডক্টরস উইদাউট বডার্স(এমএসএফ) এ কথা জানিয়েছে।

যদিও প্রাথমিকভাবে বিদেশী পাসপোর্টধারী ও মারাত্মক আহত ফিলিস্তিনীদের মিসর সীমান্ত পাড়ি দেয়ার অনুমোদন দেয়া হয়েছে।

এমএসএফ এক বিবৃতিতে বলেছে, গুরুতর আহত যেসব লোক রাফাহ সীমান্ত ক্রসিং পাড়ি দিয়েছে তাদের মধ্যে ২২ জন আন্তর্জাতিক স্টাফ রয়েছে।

এমএসএফ আরো বলেছে, অবরুদ্ধ অবস্থার কারনে গাজায় এখনও ২০ হাজারেরও বেশি আহত লোক সামান্য স্বাস্থ্য সেবা পাচ্ছে।

এমএসএফ আরো বেশি সংখ্যক লোককে গাজা ত্যাগের সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছে।

গত ৭ অক্টোবর হামাস ইরাইলে হামলা চালালে ইসরাইলও গাজায় পাল্টা আক্রমণ শুরু করে। এ আক্রমণ অব্যাহতভাবে চলছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরাইলের অব্যাহত হামলায় এ পর্যন্ত ৮,৮০০ লোক নিহত হয়েছে। আহত হয়েছে ২২ হাজারেরও বেশি লোক। সূত্র: বাসস

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page