November 28, 2026, 5:55 pm
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরের ছাত্রলীগের মশাল মিছিল ; ৩০ জনের বিরুদ্ধে মামলা ; ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তান ছেড়ে নিজ দেশে ফিরেছেন দেড় লাখের বেশি আফগান শরণার্থী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সম্প্রতি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্কে টানাপড়েন শুরু হয়েছে। এর জেরে গত মাসে আফগান শরণার্থীদের দেশ ছাড়ার সময়সীমা বেঁধে দেয় পাকিস্তান কর্তৃপক্ষ। বলা হয়, পহেলা নভেম্বরের মধ্যে অবৈধ বিদেশিদের দেশ ছাড়তে হবে। এরপর আফগান শরণার্থীরা পাকিস্তান ছাড়তে শুরু করে। এখন পর্যন্ত দেড় লাখের বেশি আফগানি দেশটি ছেড়েছে বলে জানা গেছে।

সময়সীমা শেষ হওয়ার কয়েকদিন আগে থেকেই সীমান্তের দিকে ছুটতে থাকে এসব শরণার্থীরা। লক্ষ্য ছিল সীমান্ত পেরিয়ে নিজ দেশে প্রবেশ করা।

এ বিষয়ে তালেবান সরকারের শরণার্থী বিষয়কমন্ত্রী খলিল হাক্কানি বলেছেন, আমরা পাকিস্তান সরকারের সঙ্গে ক্রমাগত যোগাযোগ করছি এবং আরও সময় চাইছি।

এক কর্মকর্তা জানিয়েছেন, সীমান্ত থেকে কয়েক কিলোমিটার দূরে কেন্দ্র চালু করা হয়েছে। তাছাড়া যেসব পরিবারের কোথাও যাওয়ার জায়গা নেই তাদের জন্য ক্যাম্প করা হচ্ছে।

নভেম্বর শুরুর আগেই নিজেদের দেশে ফিরতে হবে পাকিস্তানে বসবাসকারী আফগানিস্তানের নাগরিকদের। ইসলামাবাদের পক্ষ থেকে এমন ঘোষণা করা হয়েছিল অক্টোবরের শুরুতেই। সেই ‘সময়সীমা’ শেষের প্রহর এগিয়ে আসতেই পাক-আফগান সীমান্তে শুরু হয় প্রশাসনিক তৎপরতা।

পাকিস্তানের তৎপরতার জেরে আতঙ্কিত বহু আফগান শরণার্থীও সীমান্ত পেরিয়ে দেশে ফিরতে শুরু করে। পাক-আফগান সীমান্তবর্তী খাইবার-পাখতুনখোয়া ও বালুচিস্তান প্রদেশের বিভিন্ন চেকপোস্টে দেখা যায় আফগানিস্তানের মানুষ ও যানবাহনের দীর্ঘ সারি।

আশির দশকে আফগানিস্তানে সোভিয়েত সেনার প্রবেশ ও মুজাহিদ বাহিনীর সঙ্গে তাদের লড়াই শুরুর পর থেকে পাকিস্তানে মূলত পাশতুন জনগোষ্ঠীর শরণার্থীদের ভিড় শুরু হয়েছিল। দু’দশক আগে আফগানিস্তানে মার্কিন সেনা অভিযান শুরুর পরেও কয়েক লাখ আফগান নাগরিক প্রাণভয়ে পাকিস্তানে চলে এসেছিলেন।

পাক-আফগান সীমান্ত লাগোয়া খাইবার-পাখতুনখোয়া এবং বালুচিস্তান প্রদেশে তাদের বসবাস। পাকিস্তান সরকারের দাবি, তাদের সংখ্যা প্রায় ৪০ লাখ। যদিও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সমীক্ষায় তা সাড়ে ১৭ লাখের আশপাশে। সূত্র: জিও নিউজ

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page