October 1, 2026, 5:23 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

গাজায় স্থল অভিযানে ইসরায়েলের আরও ৪ সেনা নিহত ; মোট গেলো ৩৩৮ সেনা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিরিস্তিনের গাজায় চলছে ইসরায়েলের স্থল অভিযান। এরই মধ্যে গাজা সিটি ঘিরে ফেলার দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। তবে গাজায় স্থল অভিযানে তাদের আরও ৪ সেনা নিহত হয়েছে। এতে করে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩৮ জনে। আজ শুক্রবার আনাদোলু এজেন্সি ও বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনী আরও জানিয়েছে, বৃহস্পতিবার (২ নভেম্বর) ১৩০ হামাস যোদ্ধা নিহত হয়েছে।

এদিকে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এক এক্স বার্তায় জানিয়েছেন, ইসরায়েল বর্তমানে অসহায় ও বিভ্রান্ত। যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া দখলদার বাহিনী কয়েকদিনও টিকবে না বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে ইসরায়েল ও হামাসের মধ্যে চলা যুদ্ধে নিহতের সংখ্যা বেড়ে ১০ হাজার ছাড়িয়েছে। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নয় হাজার ৬১ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। অন্যদিকে হামাসের হামলায় নিহত হয় ১ হাজার ৪০০-এর বেশি। গাজায় এখনো অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে ফিলিস্তিনের বেসামরিক মানুষের হতাহতের সংখ্যা হু হু করে বাড়ছে।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা গাজা সিটি ঘেরাও করে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তাছাড়া আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও যুদ্ধবিরতির বিষয়টি তাদের আলোচনার টেবিলে নেই।

গত ৭ অক্টোবর দখলদার ইসরায়েলের ওপর হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর জবাবে ইসরায়েলের পাল্টা হামলা শুরু করে ইসরায়েলে।

গত কয়েক সপ্তাহ ধরেই ইসরায়েল গাজার বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সও (আইডিএফ) এর আগে নিশ্চিত করেছে যে, তারা গাজার উত্তরাঞ্চলের জাবালিয়া এলাকায় হামলা চালিয়েছে। ওই হামলায় হামাসের এক শীর্ষ কমান্ডারকে হত্যা করা হয়েছে এবং হামাসের মাটির নিচে থাকা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আইডিএফ দাবি করেছে। সূত্র: টাইমস অব ইসরায়েল

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page