October 13, 2026, 9:38 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

গাজায় বোমা হামলার প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করলো বাহরাইন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকতায় দখলদার ইসরায়েল বাহিনীর নির্বিচার বোমা হামলার প্রতিবাদে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে বাহরাইন। একইসঙ্গে ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার দেশটি। শুক্রবার এই খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

বাহরাইনি পার্লামেন্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, ফিলিস্তিনের স্বার্থ এবং ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকারের প্রতি বাহরাইনের অটল ও ঐতিহাসিক সমর্থনের ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) বাহরাইনের পার্লামেন্টের নিম্নকক্ষ ইসরায়েলে থাকা বাহরাইনের রাষ্ট্রদূতকে দেশে ফিরে আসার নির্দেশ দেয়। এই নিম্নকক্ষই ২০২০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে আব্রাহাম চুক্তির আলোকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল।

বাহরাইনের পার্লামেন্টের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, তাদের দেশে নিযুক্ত ইসরায়েলের দূতও বাহরাইন ছেড়েছেন এবং ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করা হয়েছে।

তবে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ধরনের কোনও ঘোষণা আসেনি। মূলত দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বাহরাইনের সঙ্গে তাদের সম্পর্ক স্থিতিশীল থাকা কথা জানিয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page