October 1, 2026, 6:09 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে আবারও ড্রোন হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধের দাবিতে ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে আজ (শুক্রবার) আবারও ড্রোন হামলা চালিয়েছে ইরাকের প্রতিরোধ সংগ্রামীরা।

আল-মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, ইরাকের ইরবিল শহরে এবং সিরিয়ার আশ-শাদাদি শহরে অবস্থিত মার্কিন ঘাঁটিতে আলাদা ড্রোনের সাহায্যে আঘাত হানা হয়েছে। সিরিয়ায় অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলার জন্য আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়েছে। ইরাকের ইরবিলে আমেরিকার আল-হারির বিমান ঘাঁটি অবস্থিত। সেখানে ড্রোনের সাহায্যে আঘাত করা হয়েছে।

ইরাকের ইসলামি প্রতিরোধ সংগঠন বলেছে, গাজায় মার্কিন মদদে দখলদার ইসরাইল যে অপরাধযজ্ঞ চালাচ্ছে তার জবাবে এসব হামলা চালানো হয়েছে।

এর আগে গতকাল ইরাকের ইসলামি প্রতিরোধ সংগঠন জানিয়েছে, তারা ডেড সি (মৃত সাগর) উপকূলে ইসরাইলের একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে। এর ফলে ইসরাইলের ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবি করেছে। আগামীতে ইসরাইলি অবস্থানে আরও হামলা চালানো হবে বলে তারা জানিয়েছে।

গাজায় ইসরাইলি পাশবিকতার প্রতিবাদে গত কয়েক দিন ধরেই মার্কিন ঘাঁটিগুলোতে ড্রোন ও রকেট হামলা চালাচ্ছে ইরাকের প্রতিরোধ সংগ্রামীরা। তারা ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়ার জন্য প্রস্তুতিও ঘোষণা করেছে। সিরিয়ার সরকারের অনুমতি ছাড়াই সেদেশে সামরিক ঘাঁটি স্থাপন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page