October 1, 2026, 6:09 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

গাজায় ইসরাইলি বর্বরতা ; প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ইসরাইলের এক লেফটেন্যান্ট কর্নেল নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ইহুদিবাদী ইসরাইলের আরো এক সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন। গতকাল (বৃহস্পতিবার) হামাস যোদ্ধাদের মর্টারের গোলার আঘাতে ইসরাইলি ওই সেনা কমান্ডার নিহত হন। এ সময় ইসরাইলি সেনারা হামাস যোদ্ধাদের হিট-অ্যান্ড-রান আক্রমণের মুখে পড়ে। হামলার জন্য হামাস যোদ্ধারা গাজার টানেল ব্যবহার করেছে।

ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় গাজার উপকণ্ঠে একটি সাঁজোয়া ব্রিগেডের ব্যাটেলিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সালমান হাবাকা নিহত হয়েছেন। গাজায় প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে দুই দিনের ভারী লড়াইয়ে এ পর্যন্ত ইসরাইলের ১৮ সেনা নিহত হয়েছে। মঙ্গলবার থেকে ইসরাইল স্থল আগ্রাসন চালানোর চেষ্টা করছে এবং দুদিনের লড়াইয়ে নিহত সেনাদের মধ্যে সালমান হাবাকাই সবচেয়ে সিনিয়র ইসরাইলি কমান্ডার।

হামাস এবং তার সহযোগী ইসলামি জিহাদ আন্দোলনের যোদ্ধারা টানেল থেকে ট্যাঙ্কে হামলার জন্য বের হয় এবং হামলা চালিয়ে মুহূর্তের মধ্যে তারা অদৃশ্য হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা বলেছেন এবং ভিডিও ফুটেজ থেকে দেখা গেছে, গতকাল ফিলিস্তিনি যোদ্ধারা ইসরাইলি সেনাদের বিরুদ্ধে গেরিলা-স্টাইলের অভিযান চালায়।

ইসরাইলি সেনারা প্রায় চার সপ্তাহ ধরে গাজা শহরের ওপর ব্যাপক বোমা হামলা চালিয়েছে এবং তা এখনো অব্যাহত রয়েছে। এর পাশাপাশি ইহুদিবাদী সেনারা স্থল অভিযানের জন্য গাজার উপকণ্ঠে বহুসংখ্যক ট্যাঙ্ক নিয়ে প্রস্তুত রয়েছে। গত কয়েকদিন ধরে ইসরাইলি সেনারা স্থল অভিযানের চেষ্টা চালালেও তাতে তারা সফল হতে পারেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, “ইসরাইল গাজা উপত্যকায় সারারাত বোমা হামলা বন্ধ করেনি এবং ঘরবাড়িগুলোর কম্পন কখনই থামেনি। কিন্তু সকালে আমরা দেখি যে, ইসরাইলি বাহিনী এখনো শহরের বাইরে এবং এর অর্থ হচ্ছে ধারণার চেয়ে ইসরাইল শক্ত প্রতিরোধ মুখে পড়েছে।”

এদিকে, মিশর সীমান্তে একটি ‘ঘটনায়’ একজন ইসরাইলি সেনা গুরুতর আহত হয়েছে বলে সেনাবাহিনীর বরাত দিয়ে ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page