August 4, 2026, 6:13 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক যশোরের বেনাপোল ইমিগ্রেশনে টাঙ্গাইলের কৃষকলীগ নেতা আটক যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইকালে তরুণী আটক যশোরের বেনাপোল বন্দর ট্রাফিক পরিচালক শামীম নাটোরে বদলির প্রজ্ঞাপণ প্রকাশে বন্দরজুড়ে তোলপাড় ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে
এইমাত্রপাওয়াঃ

চট্টগ্রামে যাত্রীবাহী বাসের ব্যাকলাইটের ভিতর থেকে ৬ হাজার ইয়াবা উদ্ধার ; দু’জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামে যাত্রীবাহী বাসের ব্যাকলাইটের ভেতরে লুকিয়ে রাখা ৬ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় বাসটি জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলা থেকে ইয়াবাসহ বাসটি জব্দ করা হয়।

আটকরা হলেন- ফেনী জেলার পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের কাউতলী গ্রামের মো. মিরাজ হোসেনের ছেলে সাইফুল ইসলাম শাকিল (২৫) ও একই জেলার সদর উপজেলার বিরঞ্চি এলাকার মৃত নুরুল করিমের ছেলে শেফায়েত(২৩)।

 

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ইয়াবা নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে নাহার মোটরস পরিবহনের একটি বাস থামানো হয়। তল্লাশিকালে বাসের ব্যাকলাইটের ভেতর লুকানো অবস্থায় ৬ হাজার ইয়াবা জব্দ করা হয়। এ সময় পাচারের সঙ্গে জড়িত দুজনকে আটক করা হয়।

ওসি আরও বলেন, এ ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে। আটকদের গ্রেফতার দেখিয়ে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page