October 5, 2026, 5:00 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

সিলেটে ডাচ-বাংলা বুথ থেকে টাকা চুরি ; ৩ জনকে গ্রেফতারের পর ১৮ লাখ টাকা উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে ২৬ লাখ ৩২ হাজার টাকা চুরির ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ নভেম্বর) ঢাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৮ লাখ ছয় হাজার টাকা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেফতাররা হলেন- সিলেটের জকিগঞ্জ উপজেলার হাতিডহর গ্রামের হোসাইন আহমদের ছেলে আলবাব হোসেন লিমন (২২), মোগলাবাজার থানার নৈখাই পূর্বপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আমিনুল হক (২৪) ও একই থানার নৈখাই মাঝপাড়া গ্রামের সিদ্দেক আলীর ছেলে নুরুল ইসলাম মুন্না (২৫)।

রবিবার (৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ। তিনি জানান, বুথ থেকে টাকা চুরির ঘটনায় আমিনুলকে ঢাকার মতিঝিল থানাধীন সাজেদা টাওয়ারের সিকিউরেক্স কোম্পানির অফিস এবং নুরুলকে ভৈরব থানাধীন উজানভাটি হোটেলের সামনে থেকে গ্রেফতার করে পুলিশ।

এর আগে চুরির ঘটনায় লিমনকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি দুই জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার তিন জনের মধ্যে লিমন ও আমিনুল সিকিউরেক্স নামের প্রতিষ্ঠানটির কর্মকর্তা।

পুলিশের এই কর্মকর্তা জানান, গ্রেফতার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতার হওয়া লিমনের বসতঘর থেকে ১০ লাখ, নুরুলের দক্ষিণ সুরমা কদমতলী বাসা থেকে পাঁচ লাখ ৩৫ হাজার ও আমিনুলের বসতঘর থেকে ২১ হাজার টাকাসহ ১৮ লাখ ছয় হাজার টাকা উদ্ধার করা হয়। বাকি টাকার মধ্যে আসামিরা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে জমা রেখেছেন এবং এক লাখ ৪৮ হাজার টাকা তারা খরচ করেছেন।

জানা গেছে, গত ২৮ অক্টোবর রাতে সিলেট মহানগরের সুবিদবাজার এলাকার ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ থেকে ২৬ লাখ ৩২ হাজার টাকা চুরির ঘটনা ঘটে। পরে ৩০ অক্টোবর বুথে গিয়ে হিসেবে ২৬ লাখ ৩২ হাজার টাকার হিসাবে গড়মিল পায় ব্যাংক কর্তৃপক্ষ। এ ঘটনায় বুথে টাকা সরবরাহকারী প্রতিষ্ঠান সিকিউরেক্স প্রাইভেট লিমিটেডের দুই কর্মকর্তার নাম উল্লেখ করে থানায় মামলা করেন ব্যাংকটির সিলেটের এটিএম বুথের ইনচার্জ সন্দীপন দাস।



Our Like Page