October 1, 2026, 7:47 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

সুদানে গোলা বর্ষণ ; নিহত ২০ জনের বেশি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সুদানের রাজধানী খার্তুমের উপকণ্ঠের একটি বাজারে কামানের গোলার আঘাতে ২০ জনেরও বেশি নিহত হয়েছে। গণতন্ত্রপন্থী আইনজীবিদের নিয়ে গঠিত কমিটির এক বিবৃতিতে এ কথা বলা হয়। খবর এএফপি’র।

সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহান এবং র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এর নেতৃত্ব তার সাবেক ডেপুটি মোহাম্মাদ হামদান দাগলোর মধ্যে লড়াই শুরু হওয়ার পর এটি ছিল সর্বশেষ রক্তক্ষয়ী সংঘর্ষ।
গণতন্ত্র আইনজীবী কমিটির এক বিবৃতিতে বলা হয়, দুই পক্ষের মধ্যে প্রচন্ড গুলি বিনিময়কালে ওমদুরমানের বাজারে এসব গোলা আঘাত হানে।
এএফপি’কে পাঠানো ওই বিবৃতিতে বলা হয়, সেখানে কামানের গোলার আঘাতে ২০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং আরো অনেকে আহত হয়।
ওমদুরমানে বারবার দুই পক্ষের মধ্যে যুদ্ধের ঘটনা ঘটতে দেখা যাচ্ছে।
এদিকে শনিবার হাসপাতাল সূত্র জানায়, খার্তুমের বিভিন্ন বাড়িতে শেলের আঘাতে ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page