November 29, 2026, 6:51 am
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরের ছাত্রলীগের মশাল মিছিল ; ৩০ জনের বিরুদ্ধে মামলা ; ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

রাজশাহী রেল স্টেশন হতে ২টি বোমা উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রোববার (৫ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে স্টেশনের মেইন গেটে কে বা কারা বোমা দুটি রেখে চলে যায়। ঘটনার পরপরই পুলিশ ও র‌্যাবের বিপুলসংখ্যক সদস্য পুরো স্টেশনটি ঘিরে রাখে। রাত সাড়ে ১০টার দিকে বোমা ডিস্পোজাল ইউনিট বোমা দুটি নিস্ক্রিয় করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেলওয়ের স্থানীয় প্রহরীরা বোমা দুটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। লাল স্কচটেপ মোড়ানো বোমা দুটি। এ সময় পুরো স্টেশন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রাজশাহী বোয়ালিয়া মডেল থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, স্টেশনে দুটি হাত বোমা সাদৃশ্য বস্তু পাওয়া গেছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। এরপর পুরো এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ন্ত্রণে নেয়। পরে বোম ডিস্পোজাল ইউনিটকে ডাকা হয়। তারা এসে বোমা দুটি নিস্ক্রিয় করেন।

এতে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে নভেম্বর, ২০২৬
  • ১৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page