August 4, 2026, 7:34 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক যশোরের বেনাপোল ইমিগ্রেশনে টাঙ্গাইলের কৃষকলীগ নেতা আটক যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইকালে তরুণী আটক যশোরের বেনাপোল বন্দর ট্রাফিক পরিচালক শামীম নাটোরে বদলির প্রজ্ঞাপণ প্রকাশে বন্দরজুড়ে তোলপাড় ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে যাত্রীবাহী দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপির ডাকা অবরোধের দ্বিতীয় দিনে গাজীপুরে দুটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

সোমবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুরে একটি বাসের অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এসময় বাসটি সফিপুর এলাকায় পৌঁছালে ধীরগতিতে চলন্ত ওই গাড়িতে কয়েকজন যুবক দৌড়ে উঠে পেট্রোল নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনীর একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। তবে আগুন নেভাতে নেভাতে গাড়ির ভেতরের এবং সামনের অধিকাংশই পুড়ে যায়।

তবে হতাহতের খবর পাওয়া যায়নি।

অপরদিকে, ভোরে গাজীপুর মহানগরীর বিলাশপুর এলাকায় আরও একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

অবরোধের দ্বিতীয় দিনে সকাল থেকে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দূরপাল্লার, আন্তজেলা বাস, মিনিবাস ও হালকা যানবাহন চলাচল করছে। বিভিন্ন শ্রেণিপেশার মানুষ রিকশা, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে চড়ে গন্তব্যে পাড়ি দিচ্ছেন।

সড়ক-মহাসড়কে বেড়েছে সাধারণ মানুষের উপস্থিতি। বিপনী বিতান, দোকান পাট ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রয়েছে।

এছাড়া ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। চন্দ্রা ,চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস সড়কসহ বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন মহাসড়কে টহলে রয়েছে র‌্যাব ও বিজিবি সদস্যরা।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page