October 2, 2026, 11:46 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

জ্বালাও পোড়াও আর পুলিশ হত্যা করে মানুষের ভালোবাসা পাওয়া যায় না : এমপি চঞ্চল

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহ-৩ আসনের এমপি শফিকুল আজম খান চঞ্চল বলেছেন, বাসে আগুন দিয়ে সাধারণ মানুষ হত্যা করে জ্বালাও পোড়াও আর পুলিশ হত্যা করে মানুষের ভালোবাসা পাওয়া যায়না। বিরোধী দলের নেতারা মনে করেন বাসে আগুন দিয়ে সাধারণ মানুষ হত্যা করে জ্বালাও পোড়াও আর পুলিশ হত্যা করে ক্ষমতায় আসবেন। নির্বাচনে আসেন সাধারণ মানুষ ব্যালোটের মাধ্যমেই আপনাদের জবাব দেবে।

তিনি আরো বলেন আন্দোলনের নামে বিএনপির নেতারা বাসে আগুন দিয়ে সাধারণ মানুষ হত্যার রাজনীতি শুরু করেছেন।

বিএনপির নেতাদের উদ্যোশে তিনি বলেন আগে সাধারণ মানুষকে ভালো বাসতে শেখেন, মানুষের মন জয় করেন তার পরে তাদের কাছ থেকে ভোটের আশা করবেন। কিন্তু তা না করে আপনারা অবরোধের নামে মানুষ হত্যা শুরু করেছেন।

৬ নভেম্বর সোমবার দুপুরে ঝিনাইদহের মহেশপুর  খাদ্য গুদাম মোড়ে মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দানকালে তিনি এ কথা বলেন।

মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে স্মৃতি ফলক উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুর রশিদ খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, মুক্তিযুদ্ধ চলাকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এফ আর চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রবিউল আওয়াল, সাবেক পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুর সাত্তার, পৌর কাউন্সিলর কাজী আতিয়ার রহমান ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মাহাবুব আজম ইকবাল ঝড়ু।

স্মৃতি ফলক উদ্ধোধনী অনুষ্ঠানে ১২টি ইউনিয়ন পরিষদের চেয়াম্যান, মুক্তিযোদ্ধা, শিক্ষক ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এর পুর্বে এমপি শফিকুল আজম খান চঞ্চল মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক উদ্বোধন ও মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page