November 28, 2026, 6:45 pm
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরের ছাত্রলীগের মশাল মিছিল ; ৩০ জনের বিরুদ্ধে মামলা ; ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

গাজায় ইসরাইলের আরও ১ ট্যাংক ও ৪ সামরিক যান ধ্বংস

ইসরাইলি ট্যাংক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের ইজ্জাদ্দিন আল কাস্সাম ব্রিগেড ইসরাইলের আরও একটি ট্যাঙ্ক ও চারটি সামরিক যান ধ্বংস করেছে।

হামাসের এই সামরিক শাখা সোমবার এক বিবৃতিতে বলেছে, গাজার ‘আশ-শাতি’ শরণার্থী শিবির ও ‘আশ-শেইখ রেজোয়ান’ এলাকার আশেপাশে চার সাজোয়া যানকে ধ্বংস করা হয়। এগুলো ধ্বংস করতে ‘ইয়াসিন-১০৫’ রকেট ব্যবহার করা হয়েছে। এছাড়া, দক্ষিণ গাজায় ইসরাইলের একটি ট্যাঙ্ক ধ্বংস করা হয়েছে। এটি ধ্বংস করতেও ‘ইয়াসিন-১০৫’ ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে।

অবশ্য হামাসের আল-আকসা টিভি চ্যানেল ইসরাইলের আরও ১০টি সাজোয়া ধ্বংসের খবর দিয়েছে। কোনো কোনো সূত্র গাজায় ইসরাইলের আরও ২০ জন সেনাকে হত্যার খবর দিয়েছে।

গাজায় গত ৩১ দিন ধরে হামলা চালাচ্ছে ইসরাইল। এছাড়া সেখানে এখন স্থল অভিযান চালাচ্ছে তারা। তাদের বিমান হামলায় ১০ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page