August 5, 2026, 11:35 pm
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

জামালপুর কারাগারে এক রাতে দুই আসামির মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এক রাতে দুই আসামির মৃত্যু হয়েছে। সোমবার (৬ নভেম্বর) দিনগত মধ্যরাতে ও মঙ্গলবার (৭ নভেম্বর) ভোরের দিকে মারা যান তারা। জামালপুর কারাগারে মৃত্যু ঘটে দুজনের।

মৃতদের মধ্যে শাহিন হাওলাদার (৪০) মাদারগঞ্জ উপজেলার কয়লাকান্দি গ্রামের মঈন উদ্দিনের ছেলে। তিনটি মাদক মামলায় গ্রেফতার হয়ে কারাবন্দি ছিলেন।

অপর আসামির নাম ইয়াকুব আলী (৬৫)। তিনি মেলান্দহ উপজেলার মৃত আলীর ছেলে। একটি হত্যা মামলায় ৩০ বছর কারাদণ্ডের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন তিনি। এরই মধ্যে তিনি ছয় বছর সাজা ভোগ করেছেন।

জামালপুর কারাগারের জেলার আবু ফাতাহ জানান, রাতে শাহিন হাওলাদারের শ্বাসকষ্ট শুরু হয়। রাত সোয়া ১২টার দিকে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ১টা ২০ মিনিটে তিনি মারা যান।

অন্যদিকে ভোরের দিকে স্ট্রোক করেন ইয়াকুব আলী। ভোর সোয়া ৪টার দিকে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৫টা ৪৫ মিনিটে তিনিও মারা যান।

জেলার আরও জানান, মৃত আসামিদের পরিবারের কোনো অভিযোগ নেই। মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ বিষয়ে জামালপুর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শামীম ইফতেখার গণমাধ্যমকে বলেন, ‘তারাতো (কারা কর্তৃপক্ষ) বলতে পারেন না মারা গেছে কি না। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পাই হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page