August 5, 2026, 11:35 pm
শিরোনামঃ
জুলাই যোদ্ধাদের স্মরণে এই অনুষ্ঠানে যা দেখলাম তা দুঃখজনক : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই স্মৃতি জাদুঘর সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি : প্রধানমন্ত্রী শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদকে হটিয়েছি : তথ্যমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের জীবন্ত দলিল : সংস্কৃতিমন্ত্রী কুমিল্লায় মেয়ের শ্বশুরবাড়ির দাওয়াতে যেতে না চাওয়ায় সংঘর্ষে বাবা নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে ১০ জন আহত শরীয়তপুরে জুলাই যোদ্ধাদের মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা পুরো পশ্চিমবঙ্গকে কারাগারে পরিণত করেছে বিজেপি : মমতা বন্দ্যোপাধ্যায় জাপানকে কড়া হুঁশিয়ারি দিলো কিম জং উনের বোন নিজ ভিটেবাড়িতে ফিরছেন লেবাননের লাখ লাখ মানুষ : জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

মানিকগঞ্জে মাকে হত্যার দায়ে মেয়ের যাবজ্জীবন কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মানিকগঞ্জ জেলা শহরের দক্ষিণ সেওতা এলাকার স্টেডিয়াম রোডের চাঞ্চল্যকর মাহমুদা আক্তার (৪৫) হত্যা মামলায় মেয়ে জ্যোতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া দুইজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বুধবার (৮ নভেম্বর) বেলা ১১টায় মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার আসামিদের উপস্থিতিতে এই রায় দেন।

গৃহিনী মাহমুদা আক্তারকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে মেয়েসহ মোট ৫ জনকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় মামলা করেন মাহমুদা আক্তারের স্বামী জহিরুল ইসলাম।

স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীর দায়েরকৃত মামলার আসামিরা হলেন, ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ জিন্দাপীড় এলাকার শফিউর রহমান নাঈম (২৫), একই এলাকার আব্দুল বারেকের ছেলে রাকিব হোসেন (২৪), অভিযোগকারীর কন্যা জুলেখা আক্তার জ্যোতি (১৯), নীলফামারী জেলার জলঢাকা উপজেলার পূর্ব গোলমন্ডা এলাকার মাহফুজার রহমান (২০) এবং একই এলকার আব্দুল ভাসানীর ছেলে নূর বক্স।

তাদের মধ্যে আসামি রাকিব ও মাহফুজার রহমানকে মৃত্যুদণ্ড, নাঈম ও জ্যোতিকে যাবজ্জীবন এবং নূর হোসেনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page