October 5, 2026, 6:23 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

ঠাকুরগাঁওয়ের স্ত্রীকে হত্যা পর থানায় আত্মসমর্পণ করলো স্বামী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পারিবারিক কলহের জের ধরে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী রাবেয়া (৩০)কে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে স্বামী নাজমুল হুদা (৩৬)।

বুধবার রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের পদমপুর হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্বামী নাজমুল হুদা ওই এলাকার মৃত ফজলুর রহমান মাস্টারের ছেলে।

এলাকাবাসী জানায়, বুধবার ভোর রাতে নিজ বাড়িতেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হয়। এক পর্যায়ে ঘরের ভেতরে থাকা ধারালো ছোড়া দিয়ে নাজমুল তার স্ত্রীর বুকে আঘাত করে। এ সময় রাবেয়া খাতুনের চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা ছুটে এসে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে স্বামী নাজমুল হুদা স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে থানায় আত্মসমর্পণ করেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল ইসলাম বলেন, তাদের পারিবারিক কলহের জেরেই এ দুর্ঘটনা ঘটেছে। আত্মসমর্পণকারী স্বামী নাজমুল হুদা থানা হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহত রাবেয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে।



Our Like Page