October 5, 2026, 6:56 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

রাজবাড়ীতে কৃষককে শ্বাসরোধে হত্যায় দায়ে একজনের মৃত্যুদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজবাড়ীর কালুখালীতে কৃষককে শ্বাসরোধ করে হত্যা মামলায় মুহাম্মদ নান্নু শাহকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে রাজবাড়ীর সিনিয়র জেলা ও দায়রা জজ মোসাম্মৎ জাকিয়া পারভিন এ আদেশ দেন।

মুহাম্মদ নান্নু শাহ কালুখালী উপজেলার আমবাড়ীয়া এলাকার মৃত আফজাল হোসেন শাহের ছেলে।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট উজির আলী শেখ জানান, কয়েক বছর আগে মোশাররফ হোসেনের কাছ থেকে নান্নু শাহ পাঁচ লাখ ৭০ হাজার টাকা ধার নেন। ২০২২ সালের ৮ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে চা পান করার কথা বলে মোশারফ হোসেন তার নিজের বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে মোশারফ হোসেনের ছেলে কালুখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পুলিশ নিখোঁজকে উদ্ধার ও আসামি নান্নু শাহকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করে। পরে তিনি হত্যার দায় স্বীকার করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় ঘোষণা করেন।



Our Like Page