May 21, 2026, 8:47 am
শিরোনামঃ
মাগুরায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষ্যে শোভাযাত্রা অনুষ্ঠিত আনসার-ভিডিপির পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রেখে জনস্বার্থে কাজের আহ্বান রাষ্ট্রপতির দায়িত্ব পালনের পাশাপাশি প্রযুক্তি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখছে আনসার বাহিনী : প্রধানমন্ত্রী যে অধ্যাদেশ পাস হয়নি সেগুলো পুনর্বিবেচনা করার প্রক্রিয়া চলছে : চিফ হুইপ বগুড়ায় ট্রান্সফরমার চুরির জেরে গণপিটুনিতে ১ জন নিহত নারায়ণগঞ্জে অটোচালককে পিটিয়ে হত্যা কঙ্গোয় দ্রুত ছড়াতে শুরু করেছে ইবোলা ভাইরাস ইরানের সাথে যুদ্ধ খুব দ্রুত শেষ হবে : ট্রাম্প যুক্তরাষ্ট্র আবার হামলা করলে বড় চমক দেখানো হবে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ৩দিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন
এইমাত্রপাওয়াঃ

দেশে আগের মত আর কেউ না খেয়ে থাকেনা : খাদ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশে খাদ্যের কোন অভাব নাই। দেশে আগের মত আর কেউ না খেয়ে থাকেনা। এমনকি এখন আর কেউ পান্তা ভাত পর্যন্ত খায়না। অনতিবিলম্বে আমরা বিদেশে খাদ্য রপ্তানী করবো।

মন্ত্রী আজ বৃহস্পতিবার দুপুরে নিয়ামতপুর উপজেলার শিবপুর পুলিশ তদন্ত কেন্দ্র সংলগ্ন মাঠে হাজিনগর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত জনগণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন।

বিএনপির উদ্দেশ্য খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, অস্ত্র আর সন্ত্রাসের মাধ্যমে জনগণকে ভয় দেখিয়ে লাভ নেই। ভোটের মাধ্যমে জনসমর্থন প্রমাণ হবে। সাহস থাকলে নির্বাচনে আসুন।
খাদ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ২৩ বছরের লড়াই সংগ্রাম ছিল মানুষের মুক্তির জন্য। দেশের স্বাধীনতার জন্য তিনি জীবন দিয়েছেন। যে বৃদ্ধরা শেষ বয়সে ছেলে মেয়েদের দিকে তাকিয়ে থাকতো সেসব বৃদ্ধ মানুষের পাশে ভাতা নিয়ে দাঁড়িয়েছে সরকার। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ আবার উন্নয়নের পথে হাটবে বলে উল্লেখ করেন খাদ্যমন্ত্রী। বিএনপি ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয় না। বিএনপির নেতাকর্মীদের বিএনপি ত্যাগ করার আহবান জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, মিছামিছি দাঁড়িয়ে থেকে লাভ নেই। বিএনপি কোন দিন ক্ষমতায় আসবে না।

হাজীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নিয়ামতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, নওগাঁ জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক আবেদ হোসেন এবং নিয়ামতপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাদিরা বেগম। সূত্র: বাসস

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page