October 2, 2026, 9:38 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

জনগণ বিএনপি-জামায়াতের সহিংস রাজনীতি প্রত্যাখ্যান করেছে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, জনগণ বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সহিংস রাজনীতি প্রত্যাখ্যান করেছে। বিএনপি-জামায়াত পরাজিত অপশক্তি। তবে তাদের সহিংসতার কারণে সাধারণ মানুষ কিছুটা আতঙ্কিত। এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ রাজপথে রয়েছে। বিএনপি-জামায়াত ২০১৪ ও ২০১৮ সালে পরাজিত হয়েছিল। সামনেও তারা পরাজিত হবে। তাই তাদের নৈরাজ্য ও ধ্বংসাত্মক কার্যকলাপ রোধ করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে।

বিএনপি-জামায়াতের ডাকা অবৈধ হরতাল, অবরোধ ও নৈরাজ্যের প্রতিবাদে বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় বাসন থানা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

বাসন থানা আওয়ামী লীগের সভাপতি প্রফেসর আব্দুল বারীর সভাপতিত্বে শান্তি সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান, সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আফজাল হোসেন সরকার রিপন, সাবেক যুগ্ম সম্পাদক এসএম মোকসেদ আলম, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, মহানগর শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল মজিদ বিএসসি, যুগ্ম আহ্বায়ক কবির মন্ডল, বাসন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম প্রমুখ।

পরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নেতৃত্বে একটি শান্তি মিছিল চান্দনা চৌরাস্তার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে সকাল থেকে ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগসহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল ও মোটরসাইকেল বহর নিয়ে শান্তি সমাবেশে অংশগ্রহণ করেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page