October 1, 2026, 10:23 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

গত ৩ সপ্তাহে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের ওপর ৪৬ হামলা 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে, গত ৩ সপ্তাহে যুক্তরাষ্ট্র ও তাদের জোট বাহিনী ৪৬বার হামলার মুখোমুখি হয়েছে। আজ শুক্রবার বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আজ সন্ধায় পেন্টাগন মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের ওপর হামলা নিয়ে সর্বশেষ তথ্য জানিয়েছে। পেন্টাগন বলছে, ১৭ অক্টোবর থেকে মার্কিন ও জোট বাহিনীর ওপর অন্তত ৪৬বার হামলা চালানো হয়েছে। এর মধ্যে ইরাকে ২৪বার এবং সিরিয়ায় ২২বার। ড্রোন ও রকেট দিয়ে এসব হামলা চালানো হয়েছে। এসব হামলায় অন্তত ৫৬ জন আহত হয়েছে।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে হামাস। সেইসঙ্গে ইসরায়েল সীমান্ত ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায় হামাসের যোদ্ধারা। এতে ইসরায়েলে নিহত হয়েছে এক হাজার ৪০০। আহত তিন হাজারের বেশি।

এরপরেই পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ২৫ হাজার। ইসরায়েলকে সহায়তা করার কারণে মধ্যপ্রাচ্যে এরপর থেকে মার্কিন সেনাদের ওপর হামলা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page