March 17, 2026, 7:02 am
শিরোনামঃ
জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য : প্রধানমন্ত্রী খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে ; সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না : তথ্যমন্ত্রী আইসিটি খাতে দশ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী শিল্প খাতে ভারত ও চীনের বিনিয়োগ বাড়ানোর চিন্তা করছে সরকার : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা গোপালগঞ্জে নিখোঁজের ৩ মাস পর পুকুরে মিললো যুবকের গলিত মরদেহ ইরানের সঙ্গে আলোচনা চলছে : ট্রাম্প আমার যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের ন্যাটোর সঙ্গে সম্পর্ক নেই : জার্মান সরকার মিত্ররা হরমুজ প্রণালী খুলতে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ খুবই খারাপ : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলি হামলায় ব্যস্তুচ্যুত ফিলিস্তিনের ১৩ লাখ মানুষ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনির মুক্তিকামী সংগঠন হামাসকে নির্মূলে গাজায় গেল এক মাসে আড়াই হাজারেরও বেশি স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষাবাহিনী- আইডিএফের তথ্য বলছে, এসব হামলায় এ পর্যন্ত নিহত হয়েছে কয়েকজন শীর্ষ কমান্ডারসহ হামাসের ৫৫ সদস্য। আর এর বিপরীতে প্রাণ দিতে হয়েছে ৪ হাজার শিশুসহ সাড়ে ১০ হাজারেরও বেশি নিরীহ ফিলিস্তিনিকে। ব্যস্তুচ্যুত ১৩ লাখ মানুষ। ইসরাইলি গোলা থেকে বাদি যায়নি শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল।

হামাসকে চিরতরে নির্মূল করতে গেল ৭ অক্টোবর গাজায় প্রথমে বিমান হামলা, এরপর স্থল অভিযান শুরু করে ইসরায়েলী বাহিনী। আইডিএফ বলছে, প্রায় এক মাসে আড়াই হাজারের বেশি স্থাপনায় হামলা চালিয়েছে তারা।

প্রশ্ন উঠেছে- এ পর্যন্ত কতোজন সন্ত্রাসীকে হত্যা করতে পেরেছে ইসরায়েল? প্রেস ব্রিফিংসহ এক্সে দেয়া পোস্টে- এখন পর্যন্ত হামাসের বেশ কয়েকজন শীর্ষ কমান্ডারের নাম-ছবি প্রকাশ করেছে আইডিএফ। নিহতের তালিকায় রয়েছে মাত্র ৫৫ হামাস সদস্যের নাম।

বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য মতে, গাজায় হামাস সদস্য ৫০ হাজারেরও বেশি। এরমধ্যে শীর্ষ নেতাদেও বেশিরভাগই গাজার বাইরে থাকেন, এমনকি হামাসের রাজনৈতিক কার্যালয়ও বাইরে।

এ অবস্থায় ইসরায়েলী হামলায় এ পর্যন্ত নিহত সাড়ে ১০ হাজারের বেশি ফিলিস্তিনির প্রায় সবাই বেসামরিক নাগরিক। শিশুই ৪ হাজারের বেশি, নারী আড়াই হাজার।

আইডিএফ বলছে, সব হামলাই হামাসের স্থাপনা লক্ষ্য করে চালাচ্ছে তারা। তবে বাস্তব চিত্র কি? জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা- বলছে, এ পর্যন্ত ইসরায়েলী হামলায় বিধ্বস্ত ৪০ হাজারের বেশি আবাসিক ভবন, আংশিক ক্ষতিগ্রস্ত ২ লাখ ২০ হাজারের বেশি। বাস্তুচ্যুত ১৩ লাখের বেশি।

ইউনিসেফ বলছে, বিধ্বস্ত স্কুলের সংখ্যা ২৫৮টি, যা গাজার মোট স্কুলের অর্ধেকেরও বেশি। এসব স্কুলের বেশিরভাগই ব্যবহৃত হচ্ছিল আশ্রয়কেন্দ্র হিসেবে। বর্তমানে শিক্ষা বঞ্চিত ৬ লাখের বেশি শিশু।

বিশ^স্বাস্থ্য সংস্থা জানায়, এক মাসে বিধ্বস্ত ১০২টি হাসপাতাল- যেখানে নিহত ৫ শতাধিক মানুষ। বাকি ৩৫টি হাসপাতালের মধ্যে ১৪টি বিদ্যুৎ সংকটে বন্ধ, ১৩টিকে খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল।

স্কুল-হাসপাতাল, আবাসিক ভবন ছাড়াও গির্জা, মসজিদ ও শরণার্থী ক্যাম্পও বিমান হামলা থেকে রেহাই পায়নি। প্রতিটি হামলায় বেসামরিক মানুষের প্রাণ ঝরেছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page