November 28, 2026, 4:51 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

রাজধানীতে পরকীয়া সন্দেহে স্ত্রীর মাথা থেতলে হত্যা করলেন স্বামী 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজধানীতে পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুনের ঘটনা ঘটেছে। এঘটনায় স্বামী শহিদুল ইসলাম ওরফে রিয়াজ (৪০) ও কথিত প্রেমিক রুবেলকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে মুগদার মান্ডা এলাকায়। নিহতের নাম পিংকি (৩০)।

শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে মান্ডার ঝিলপার আলী কদমে নিজ বাসা  থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

বিষয়টি নিশ্চিত করেছেন মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সালেহ।

তিনি বলেন, শুক্রবার সকালে আমরা খবর পেয়ে মুগদা থানার মান্ডা ঝিলপার আলী কদমের বাসায় যাই। সেখানে রক্তাক্ত অবস্থায় ওই নারীকে পড়ে থাকতে দেখি। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, এ ঘটনায় তার স্বামী অভিযুক্ত শহিদুল ইসলাম ওরফে রিয়াজকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে রিয়াজ দাবি করেন, রুবেল নামে একজনের সঙ্গে দীর্ঘদিন ধরে তার স্ত্রী পরকীয়া করে আসছিলেন। এর জেরে ঘটনার দিন সকালে ঘুমের মধ্যে পাথরের পুতা দিয়ে তার স্ত্রীর মাথা থেতলে মৃত্যু নিশ্চিত করেন।

এ ঘটনায় কথিত প্রেমিক রুবেলকে আটক করা হয়েছে। এছাড়া মুগদা থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page