March 17, 2026, 6:37 am
শিরোনামঃ
জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য : প্রধানমন্ত্রী খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে ; সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না : তথ্যমন্ত্রী আইসিটি খাতে দশ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী শিল্প খাতে ভারত ও চীনের বিনিয়োগ বাড়ানোর চিন্তা করছে সরকার : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা গোপালগঞ্জে নিখোঁজের ৩ মাস পর পুকুরে মিললো যুবকের গলিত মরদেহ ইরানের সঙ্গে আলোচনা চলছে : ট্রাম্প আমার যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের ন্যাটোর সঙ্গে সম্পর্ক নেই : জার্মান সরকার মিত্ররা হরমুজ প্রণালী খুলতে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ খুবই খারাপ : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

গাজায় ইসরাইলি আগ্রাসনে অনেক বেশি ফিলিস্তিনি মারা গেছেন ; মানবাধিকারের ফেরিওয়ালা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেনের স্বীকারোক্তি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মানবাধিকারের ফেরিওয়ালা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন স্বীকার করতে বাধ্য হয়েছেন যে, ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অনেক বেশি বেসামরিক মানুষ মারা যাচ্ছেন।

পাশাপাশি গাজায় বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা এবং সেখানকার সাধারণ মানুষের দুর্ভোগ কমানোর জন্য ইসরাইলের প্রতি তিনি আহ্বান জানান।

গতকাল (শুক্রবার) ভারতের রাজধানী নয়া দিল্লিতে পৌঁছার পর সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। ব্লিনকেন বলেন, গাজার বেসামরিক লোকজনকে রক্ষা এবং তাদের কাছে মানবিক সাহায্য পৌঁছানোর ব্যাপারে অনেক কিছু করতে হবে। তিনি বলেন, “গত কয়েক সপ্তাহে ফিলিস্তিনের অনেক বেশি মানুষ মারা গেছেন এবং সেখানকার বেঁচে থাকা মানুষ মারাত্মক দুর্ভোগের মধ্যে রয়েছেন। তাদের রক্ষা এবং তাদের কাছে ত্রাণ সহায়তা পাঠানোর জন্য আমরা সম্ভাব্য সবকিছু করতে চাই।”

গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে খবর আসছে যে, গাজায় মানবিক সহায়তা পৌঁছানো এবং সাময়িক যুদ্ধবিরতি দেয়ার জন্য ইসরাইলকে রাজি করানোর চেষ্টা করছে আমেরিকা। দিল্লিতে সাংবাদিকদের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ফিলিস্তিনি জনগণকে আরো কীভাবে সুরক্ষা দেয়া যায় তা নিয়ে আমেরিকা ইসরাইলের কাছে প্রস্তাব দিয়েছে তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি।

ব্লিনকেন গাজায় বেসামরিক লোকজনকে রক্ষার কথা বললেও তার সরকার ইসরাইলের চলমান বর্বর সামরিক আগ্রাসনের প্রতি অকুন্ঠ সমর্থন দিয়েছে। শুধু তাই নয়, গাজায় যুদ্ধবিরতির বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব তোলা হলেও তাতে ভেটো দিয়েছে আমেরিকা। সেক্ষেত্রে ব্লিনকেন যে বেসামরিক ফিলিস্তিনিদেরকে রক্ষার কথা বলছেন তা নিতান্তই ফাঁকা বুলি হিসেবে বিবেচনা করা হচ্ছে। আমেরিকার সমর্থনের কারণেই মূলত ইসরাইল গাজায় এই নিষ্ঠুরতম বর্বরতার চালিয়ে যেতে সাহস পেয়েছে যেখানে প্রতি ১০ মিনিটে একজন করে শিশু মারা যাচ্ছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page