November 28, 2026, 7:17 pm
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরের ছাত্রলীগের মশাল মিছিল ; ৩০ জনের বিরুদ্ধে মামলা ; ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

শিশু হত্যা বন্ধ করুন : ইসরাইলকে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর বিমান হামলায় যে বিপুল সংখ্যক বেসামরিক নাগরিক শহীদ হয়েছেন তার সমালোচনা করেছেন এবং আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছেন।

গতকাল (শুক্রবার) ব্রিটিশ গণমাধ্যম বিবিসি-কে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন ফরাসি প্রেসিডেন্ট।

ম্যাক্রন বলেন, “৭ অক্টোবরের ঘটনার জন্য তার দেশ হামাসের স্পষ্টভাবে নিন্দা করছে। আমরা ইসরাইলিদের ব্যথা অনুভব করি এবং সন্ত্রাসবাদ থেকে তাদের মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষা বুঝতে পারি। কিন্তু গাজার বেসামরিক লোকজনকে হত্যার জন্য যে বোমা হামলা চালানো হচ্ছে তা কোনভাবেই ন্যায্য হতে পারে না।”

তিনি বলেন, “এটি আমাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা সবাই নীতি এবং গণতন্ত্রের কথা বলছি। এটি মধ্য এবং দীর্ঘমেয়াদে গুরুত্বপূর্ণ এবং ইসরাইলের নিরাপত্তার জন্য এটি জরুরি।”

গাজায় মানবিক ত্রাণ পাঠানোর বিষয়ে প্যারিসে একটি সম্মেলন অনুষ্ঠানের একদিন পর বিবিসি’র সঙ্গে সাক্ষাৎকারের এসব কথা বলেন ফরাসি প্রেসিডেন্ট। সম্মেলন সম্পর্কে তিনি বিবিসি-কে বলেন,  সম্মেলনে অংশ নেয়া প্রতিটি দেশের জন্য সর্বশেষ বার্তা হচ্ছে- এই মুহূর্তে গাজায় মানবিক যুদ্ধবিরতি ছাড়া অন্য কোনো উপায় নেই। অবশ্যই যুদ্ধবিরতিতে যেতে হবে যার মধ্য দিয়ে বেসামরিক লোকজনকে রক্ষা করা সম্ভব হবে। ম্যাক্রন বলেন, গাজার সশস্ত্র যোদ্ধারা যে হামলা চালিয়েছে তার দায় বেসামরিক লোকজনের নয়। ইসরাইল আত্মরক্ষার নামে কোনভাবেই গাজায় এত বিস্তৃত পরিসরে বোমা হামলা চালাতে পারে না।

ফরাসি প্রেসিডেন্টের এসব বক্তব্যকে বিশ্লেষকরা মন্দের ভালো বলে মনে করছেন। গাজায় ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন শুরুর পরপরই ম্যাক্রন তেল আবিব সফর করেন। সেসময় ইসরাইলের প্রতি ফ্রান্সের পক্ষ থেকে সমর্থন ঘোষণা করেন তিনি। আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স-সহ পশ্চিমা দেশগুলোর এই সমর্থনের কারণে ইসরাইল দশকের পর দশক ধরে ফিলিস্তিনে অব্যাহতভাবে হত্যা ও অপরাধযজ্ঞ চালিয়ে যেতে সুযোগ পাচ্ছে।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page