October 5, 2026, 8:28 pm
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

যশোরের বেনাপোলে ১২টি স্বর্ণের বারসহ ৩ পাচারকারী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় এক কেজি ৩৯৯ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এ সময় একটি মোটরসাইকেলসহ তিনজন পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আজ রোববার (১২ নভেম্বর) ভোরে দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে সোনার চালানসহ তিনজন পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা ২১ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খুরশীদ আনোয়ার পিএসসি।

আটককৃতরা হলেন বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আনার উদ্দীনের ছেলে মোঃ আজমীর (২০), আলী কদমের ছেলে মোঃ জালাল উদ্দিন (৩৭) ও রুহুল আমীনের ছেলে মোঃ নুরুজ্জামান (৩৮)।

বিজিবির এই কর্মকর্তা জানান, সোনা পাচারের গোপন সংবাদে দৌলতপুর সীমান্তের কৃষ্ণপুর এলাকায় বিজিবির একটি বিশেষ টহলদল অবস্থান নেয়। এ সময় একটি মোটরসাইকেলে থাকা সন্দেহভাজন ৩ জনকে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে ১২টি স্বর্ণবার পাওয়া যায়। যার ওজন এক কেজি ৩৯৯ গ্রাম এবং বাজার মূল্য প্রায় এক কোটি ২৮ লাখ টাকা।

এ ব্যাপারে আটক তিন পাচারকারীর নামে বেনাপোল পোর্ট থানায় মামলা দিয়ে স্বর্ণের চালানটি যশোরের ট্রেজারি শাখায় জমা করা হবে বলে জানান এ বিজিবি কর্মকর্তা।



Our Like Page