April 26, 2026, 12:15 am
শিরোনামঃ
বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে : পরিবহন মন্ত্রী আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসতে পারে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত পিরোজপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করতে হবে : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সক্ষমতার সামান্যই ব্যবহার করা হয়েছে : ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়
এইমাত্রপাওয়াঃ

লক্ষ্মীপুরে ধানক্ষেতে মিলল কিশোর অটোরিকশা চালকের মরদেহ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লক্ষ্মীপুরে নিখোঁজ হওয়ার চারদিন পর মুরাদ হোসেন (১৫) নামে এক কিশোর অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ নভেম্বর) বিকালে সদর উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের আঁধারমানিক গ্রামের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মুরাদ ওই এলাকার মো. আজাদের ছেলে। ৭ নভেম্বর রাতে অটোরিকশায় যাত্রী নিয়ে বের হয়ে নিখোঁজ হয় সে। নিখোঁজ হওয়ার একদিন পর ৯ নভেম্বর সদর থানায় আবুল কালাম আজাদ নামে স্থানীয় এক ব্যক্তিকে আসামি করে অপহরণ মামলা করেন মুরাদের মা মরিয়ম বেগম।

মুরাদের চাচা মো. ফারুক বলেন, চারদিন ধরে নিখোঁজ ছিল মুরাদ। বিষয়টি থানা-পুলিশকেও অবহিত করা হয়েছে। শনিবার দুপুরের দিকে স্থানীয় এক নারী ধান ক্ষেতের পাশ দিয়ে যাওয়ার সময় পচা গন্ধ পান। পরে ক্ষেতের ভেতরে মুরাদের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকার লোকজনকে জানান তিনি। তারা আমাদের ফোন করে জানান। পরে খবর দিলে পুলিশ এসে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূর থেকে মরদেহটি উদ্ধার করে।

তিনি বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে সজীব নামে এক যুবককে আমরা আটক করে পুলিশে সোপর্দ করেছি। তবে অটোরিকশার কোনো খোঁজ পাওয়া যায়নি। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। মরদেহে পচন ধরেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সজীব নামে একজনকে আটক করা হয়েছে।

মুরাদ নিখোঁজ হওয়ার বিষয়ে তিনি বলেন, ৭ নভেম্বর মুরাদ নিখোঁজের পর ৯ নভেম্বর থানায় তার মা মরিয়ম বেগম একটি অপহরণ মামলা দায়ের করেন। ওই মামলায় আবুল কালাম আজাদ নামে স্থানীয় এক ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে। অপহরণ মামলাটি এখন হত্যা মামলা হিসেবে রুজু করা হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মুরাদের বাবা পেশায় একজন কৃষক ও অটোরিকশাচালক। মাঝেমধ্যে বাবার ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বের হয় মুরাদ। গত ৭ নভেম্বর সন্ধ্যার পর অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেনি।

পরিবারের দাবি, ওইদিন আনুমানিক রাত ৯টার দিকে একই গ্রামের আবুল কালাম আজাদ (৫০) ফোন দিয়ে মুরাদকে দক্ষিণ আধারমানিক স্কুল এলাকায় ডেকে নেন। এসময় তার সঙ্গে সজিব (২০) নামেও একজন ছিল। কিন্তু রাত ১১টার পরও সে ফিরে না আসায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। এসময় মুরাদের মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। পরদিন সদর থানায় আজাদকে আসামি করে অপহরণ মামলা করেন মুরাদের মা।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page