August 11, 2026, 6:33 pm
শিরোনামঃ
মাগুরায় আমুড়িয়া-পূর্বপাড়া মাঠ সড়কে সাবগ্রেডের কাজ চলমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু ‘র’ প্রধানের ঢাকা সফর স্বাভাবিক কার্যক্রমের অংশ : তথ্য উপদেষ্টা কক্সবাজারের টেকনাফে ৪ অস্ত্র ও ৭৯ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী নাহিদ আটক শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে ১ জন নিহত খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প ভবিষ্যৎ চুক্তির উদ্দেশ্যে ১৭০০ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে ইসরায়েল নতুন মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় ইরান মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

অস্ট্রেলিয়ায় রাতভর ফিলিস্তিনি ও ইসরায়েলপন্থীদের মধ্যে সংঘর্ষ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নে ফিলিস্তিনি ও ইসরায়েলপন্থীদের মধ্যে সংঘর্ষ ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার (১০ নভেম্বর) রাতে শুরু হয়ে এ সংঘর্ষ চলে ভোর পর্যন্ত।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেপার স্প্রে ছুড়েছে পুলিশ।

স্থানীয় গণমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, একটি বার্গারের দোকানে আগুন লাগাকে কেন্দ্র করে মেললবোর্নের দক্ষিণ-পূর্বে ফিলিস্তিনপন্থী এবং ইসরায়েলপন্থী বিক্ষোভকারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। প্রথমে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে পরে বিষয়টি সহিংস সংঘর্ষে রূপ নেয়। শহরটির কাউফিল্ড সাউথ এলাকায় একটি ইহুদি উপাসনালয়ের (সিনাগগ) পাশে সংঘর্ষে জড়ান তারা।

অস্ট্রেলিয়ার বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে পাওয়া কিছু ভিডিও ফুটেজ ও ছবিতে দেখা যায়, বিক্ষোভকারীরা পরস্পরকে গালিগালাজ করছেন। একে অন্যকে প্লাস্টিকের বোতল ও পানি ছুড়ে মারছেন। একে অপরকে ঘুষি মারছেন।

একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, একদল বিক্ষোভকারী রাস্তায় মারামারিতে জড়িয়ে পড়েছে। আর তাদের আলাদা করার আপ্রাণ চেষ্টা করছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অল্পসংখ্যক লোক ইসরায়েলি পতাকা নিয়ে সারাদিন বোর্ডড-আপ বার্গার স্টোরের কাছে জড়ো হয়েছিল। ফিলিস্তিনপন্থী একটি দলও এ সময় প্রিন্সেস পার্কে সন্ধ্যায় সেন্ট্রাল শুলে শাবাদ সিনাগগের কাছে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ করেছিল।

কিন্তু রাত নামার সঙ্গে সঙ্গে কাছাকাছি হাথর্ন রোডে দুই দলের লোকজন বাড়তে থাকে। সবমিলিয়ে ৪০০ জন হয়ে যায়। এসময় দুই দলের লোকেরা ইসরায়েল ও ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিতে থাকে এবং পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে।

মেলবোর্নের একজন মুখপাত্র বলেছেন, ক্যালফিল্ডের গ্লেনহান্টলি রোডে আগুন লাগা বার্গারের দোকানটি ফিলিস্তিনপন্থী এক ব্যক্তির মালিকানাধীন।

বার্গারের দোকানটিতে আগুন লাগার বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করলেও প্রাথমিকভাবে এতে ধর্মীয় কিংবা বর্ণবাদী নাশকতার কোনো ইঙ্গিত পায়নি মেলবোর্ন পুলিশ।

তারা বলছেন, আগুনের ঘটনায় তদন্ত চলছে। দোকানটির মালিক ফিলিস্তিনপন্থী সমাবেশে যোগদানের সঙ্গে আগুন লাগার বিষয়টি যুক্ত নয়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page