August 11, 2026, 6:35 pm
শিরোনামঃ
মাগুরায় আমুড়িয়া-পূর্বপাড়া মাঠ সড়কে সাবগ্রেডের কাজ চলমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু ‘র’ প্রধানের ঢাকা সফর স্বাভাবিক কার্যক্রমের অংশ : তথ্য উপদেষ্টা কক্সবাজারের টেকনাফে ৪ অস্ত্র ও ৭৯ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী নাহিদ আটক শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে ১ জন নিহত খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প ভবিষ্যৎ চুক্তির উদ্দেশ্যে ১৭০০ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে ইসরায়েল নতুন মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় ইরান মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

সিরিয়ায় দুই ইরানি ঘাঁটিতে মার্কিন বিমান হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে ইরানের দুই ঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সিরিয়া ও ইরাকে মার্কিন সেনাদের ওপর ইরান সমর্থিত গোষ্ঠীর হামলার জেরে যুক্তরাষ্ট্র এসব হামলা চালিয়েছে।

আজ সোমবার বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এবং দেশটির সমর্থিত গোষ্ঠীগুলো দ্বারা ব্যবহৃত স্থাপনায় হামলা চালানো হয়েছে।

এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘আবু কামাল এবং মায়াদিন শহরের কাছে যথাক্রমে একটি প্রশিক্ষণ শিবির ও সেইফ হাউসে হামলা চালানো হয়েছে।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, মার্কিন কর্মীদের নিরাপত্তার চেয়ে প্রেসিডেন্টের কাছে কোনো উচ্চ অগ্রাধিকার নেই। তিনি আজকের পদক্ষেপের নির্দেশ দিয়ে স্পষ্ট করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে, কর্মীদের এবং তার স্বার্থ রক্ষা করবে।

গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনী ও হামাসের মধ্যে তুমুল লড়াই চলছে। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ২৫ হাজারের বেশি। এই যুদ্ধে ইসরায়েলি বাহিনীকে সহায়তা করার অভিযোগে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের ওপর হামলা চালানো হচ্ছে।

পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়, গত তিন সপ্তাহে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের ওপর ৪৬ বার হামলা চালানো হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৫৬ জন। আর এসব হামলার বদলা নিতেই পাল্টা আক্রমণ চালাচ্ছে মার্কিন বাহিনী।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page