October 2, 2026, 12:49 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের এক কর্মকর্তার নেতৃত্বে নাশকতা চালানো হয় নর্ড স্টিম পাইপলাইনে ; যৌথ তদন্ত প্রতিবেদন প্রকাশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের স্পেশাল অপারেশন ফোর্সের একজন কর্মকর্তার নেতৃত্বে রাশিয়ার নর্ডস্টিম পাইপলাইনে নাশকতা চালানো হয়েছে। আন্তর্জাতিক দুটি পত্রিকার পক্ষ থেকে যৌথভাবে চালানো তদন্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

২০২২ সালের সেপ্টেম্বর মাসে বালটিক সাগরের তলদেশে এই পাইপলাইনে বিস্ফোরণ ঘটানো হয়। এ বিষয়ে আমেরিকার ওয়াশিংটন পোস্ট এবং জার্মানির দার স্পাইগেল পত্রিকা যৌথভাবে তদন্ত চালায়।

গতকাল (শনিবার) প্রকাশিত তদন্ত রিপোর্টে বলা হয়েছে, ইউক্রেনের স্পেশাল ফোর্সের ৪৮ বছর বয়সী কর্মকর্তা রোমান চেরভিনস্কি ওই নাশকতার নেতৃত্ব দিয়েছেন। তিনি ওই নাশকতা অভিযানে ছয় সদস্যের একটি দলের নেতৃত্বে ছিলেন এবং তারা এ কাজে একটি বোট ভাড়া করেন ও ডাইভ দেয়ার যন্ত্রপাতি ব্যবহার করেন। এই দলই নর্ডস্টিম-ওয়ান এবং নর্ডস্টিম-টুতে বিস্ফোরক ডিভাইস পাতে যার বিস্ফোরণে সে সময় পাইপলাইন অকেজো হয়ে পড়ে।

ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এবং সামরিক বাহিনীর সাথে ওই ব্যক্তির গভীর সম্পর্ক রয়েছে বলে পত্রিকা দুটির তদন্ত প্রতিবেদনে দাবি করা হয়। তিনি নাশকতা এবং বিপর্যয়মূলক কর্মকাণ্ড সমন্বয় করার জন্য দায়িত্বপ্রাপ্ত একটি বিশেষ অপারেশন ফোর্স ইউনিটের সাথে দায়িত্ব পালন করেছেন বলে অভিযোগ রয়েছে। এই কর্মকর্তা ইউক্রেনীয় সামরিক গোয়েন্দা এবং জাতীয় সুরক্ষা সার্ভিসের সিনিয়র পদও দখল করেছিলেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page