October 2, 2026, 12:48 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলি যুদ্ধ ছড়িয়ে পড়ার সম্ভাবনা ; সমস্ত পরিস্থিতির জন্য প্রস্তুত আমরা : আইআরজিসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদেহ বলেছেন, গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইল যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে তা বাকি অঞ্চলে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, ইরান তার সামরিক শক্তির শীর্ষে রয়েছে এবং সমস্ত পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত।

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বাস্তবায়নের অন্যতম প্রধান রূপকার জেনারেল হাসান তেহরানি মোকাদ্দামের দ্বাদশ শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানী তেহরানে আয়োজিত এক স্মরণ সভায় জেনারেল আমির আলী হাজিজাদেহ একথা বলেন।

আইআরজিসি অন্যতম কমান্ডার তেহরানি মোকাদ্দাম ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি উন্নয়নের জন্য নিরলস প্রচেষ্টা চালিয়েছেন। তিনি ইরানের মাঝারি ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে সাহায্য করেন। তেহরানি মোকাদ্দাম একজন ইঞ্জিনিয়ার; তিনি এক হাজার কিলোমিটারেরও বেশি পাল্লার শাহাব, ক্বদর এবং সিজ্জিল ক্ষেপণাস্ত্রের নকশা করেছিলেন।

জেনারেল হাজিজাদেহ বলেন, “যুদ্ধ সম্প্রসারিত হয়েছে এবং লেবাননও এতে জড়িত। সংঘর্ষের মাত্রা আরো বাড়তে পারে এবং ইরান সব পরিস্থিতির জন্য প্রস্তুত। ”

ইসলামি প্রজাতন্ত্র ইরানকে পাঠানো সাম্প্রতিক বার্তাগুলোর কথা উল্লেখ করে হাজিজাদেহ বলেন, মার্কিনিরা ইরানের জন্য হুমকি নয়, তারা এসব বার্তায় “অনুরোধের ভাষা” ব্যবহার করেছে। জেনারেল হাজিজাদেহ জোর দিয়ে বলেন, ইরান এই অঞ্চলের শীর্ষ শক্তি এবং কেউ তাকে হুমকি দিতে সক্ষম নয়।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page