October 2, 2026, 12:48 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

ভারতের হায়দ্রাবাদে বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ৯ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের তেলেঙ্গানা প্রদেশের হায়দ্রাবাদে আজ সোমবার এক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছে অন্তত  ৯ জন। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, বহুতল ভবনটিতে আগুনের সূত্রপাত হয় নিচতলায়। সেখানে কয়েক ড্রাম কেমিক্যাল রাখা ছিল। এরপর আগুন বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ে।

দেশটির আগুন নির্বাপক দপ্তরের একজন সিনিয়র কর্মকর্তা জানান, ‘এখন পর্যন্ত ভবন থেকে ২০ জনকে উদ্ধার করা হয়েছে। হতাহতের বেশিরভাগই প্রথম ও দ্বিতীয় তলায় ভাড়াটে হিসেবে থাকতেন। তবে তৃতীয় ও চতুর্থ তলায় থাকা বাসিন্দারা তেমন আহত হননি।’

ওই ভবনের মালিকের পরিচয় পাওয়া গেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। রামেশ নামে ওই ব্যক্তি ঘটনার পর থেকে পালিয়ে আছেন। নিচতলাকে তিনি তেলের ড্রাম ও ক্যানের গোডাউন হিসেবে ব্যবহার করছিলেন।

এনডিটিভি বলছে, উদ্ধার অভিযানের সময় ভবনে আটকে পড়া এক নারী ও শিশুকে উদ্ধার করেছেন দমকল কর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টে করা বার্তাসংস্থা এএনআইয়ের এক ভিডিওতে দেখা যায়, উদ্ধারকর্মীরা একটি মই ব্যবহার করে প্রথম তলা থেকে ওই নারী ও শিশুকে জানালা দিয়ে বের করে আনছেন। এ ছাড়া ভবনের আগুন নেভাতে জলকামান ব্যবহার করছেন দমকলকর্মীরা।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page