July 31, 2026, 5:08 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দীন আটক ঝিনাইদহের মহেশপুর উপজেলা ভূমি অফিসের নাইটগার্ড ও প্রসেস সার্ভারের মিস কেস বানিজ্য ; দ্রুত বদলী দরকার ভোল পাল্টে এখন সবাই জুলাইযোদ্ধা : মির্জা ফখরুল সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি : আইনমন্ত্রী অন্তঃসত্ত্বা মায়েদের সিজারে নিরুৎসাহিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানালেন স্বাস্থ্যমন্ত্রী কক্সবাজারে মাঠ থেকে পাঁচতারকা হোটেল কর্মচারীর মরদেহ উদ্ধার গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা ; সারজিস আলমের গাড়ি ভাঙচুর টোকিওর বিকল্প রাজধানীর খুঁজছে জাপান ইসরায়েলে গেছে কয়েক লাখ ভারতীয় অস্ত্র-গোলাবারুদ যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা এখনো চলমান : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ৫০ দেশকে আমন্ত্রণ জানাবে ইসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের জানুয়ারিতে হওয়ার কথা রয়েছে। এর মধ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। চলতি সপ্তাহে হতে পারে তফসিল ঘোষণা। জাতীয় নির্বাচন পর্যবেক্ষণের জন্য ভারত ও পাকিস্তানসহ ৫০টির মতো দেশ পেতে যাচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসি) আমন্ত্রণ।

ইসি জানিয়েছে, বিদেশি পর্যবেক্ষক আসার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দূতাবাসগুলোতে আবেদনের আহ্বান জানানো হয়েছে। ২১ নভেম্বর আবেদনের শেষ সময়।

ইতোমধ্যে বিভিন্ন দেশ ও সংস্থা আবেদন জানিয়েছে। এছাড়া পৃথিবীর বিভিন্ন নির্বাচন সংশ্লিষ্ট সংস্থা, যেগুলোতে বাংলাদেশ নির্বাচন কমিশন সদস্য, তাদেরও আমন্ত্রণ জানানো হবে। এক্ষেত্রে ৫০টির মতো দেশকে আমন্ত্রণ জানানো হতে পারে।

দেশগুলোর মধ্যে রয়েছে- রাশিয়া, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, ভুটান ও আফগানিস্তান। অন্যদিকে সংস্থাগুলোর মধ্যে ওয়ার্ল্ড ইলেকশন বডি, ফেমবোসা, সার্ক, অ্যাসোসিয়েশন অব আফ্রিকান ইলেকশন অথরিটির চেয়ারম্যান ও মহাসচিবদেরও আমন্ত্রণ জানানো হবে।

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, আজ সোমবার এ সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে চূড়ান্ত হবে কাদের আমন্ত্রণ জানানো হবে। আমাদের যারা আমন্ত্রণ জানিয়েছে এমন নির্বাচনি সংস্থা ও দেশগুলোকে আমরা আমন্ত্রণ জানাব।

ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, নির্বাচন পর্যবেক্ষণে আসতে ইতোমধ্যে বিভিন্ন দেশ ও সংস্থা আগ্রহ প্রকাশ করেছে। ব্যক্তি পর্যায়েও কেউ কেউ পর্যবেক্ষণের জন্য আগ্রহ প্রকাশ করেছে।

ইউরোপিয়ান ইউনিয়ন, কমনওয়েলথ, মার্কিন যুক্তরাষ্ট্রের এনডিআই ও আফ্রিকান ইলেক্টোরাল অ্যালায়েন্স থেকে ১১ সদস্যের একটি প্রতিনিধি দল এবং অস্ট্রেলিয়ান একজন নাগরিক আবেদন করেছেন।

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, যারা আবেদন করছেন, তাদেরটাও আমরা বাছাই করব। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে এটা চূড়ান্ত করা হবে। অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। তবে সবাই ভোটের তারিখ জানতে চাচ্ছেন। কেননা, তারা সে অনুযায়ী প্রস্তুতি নেবেন। তবে আমরা সেটি এখনই বলতে পারছি না। তফসিল হয়ে গেলেই আবেদন বাড়তে পারে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য এসেছিলেন পৃথিবীর বিভিন্ন সংস্থার ৩৮ জন পর্যবেক্ষক। এছাড়া বিভিন্ন দূতাবাসের ১৩১ জন কূটনৈতিক-কর্মকর্তা ভোট পর্যবেক্ষণ করেছিলেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page