May 6, 2026, 8:08 pm
শিরোনামঃ
পুশইন ঠেকাতে সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী কোরবানির গরুর হাটে এবার চাঁদাবাজি চলবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মেহেরপুরে স্ত্রীর সামনেই স্বামীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে নিখোঁজের একদিন পর নারী মিললো তেঁতুল গাছের ডালে চীনে স্কুলের স্পোর্টস-ডে এর আয়োজনে নাচ ভুলে কুংফু শুরু করলো রোবট কলকাতায় বুলডোজার দিয়ে মাংসের দোকান ভাঙল বিজেপির কর্মীরা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ অবৈধ : চীন প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ
এইমাত্রপাওয়াঃ

ইউক্রেনের ৪টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী রাতে ইউক্রেনের চারটি ড্রোন ভূপাতিত করেছে। দেশটির ব্রায়ানস্ক, তাম্বভ, ওরিওল এবং মস্কো অঞ্চলে এসব ড্রোন ভূপাতিত করা হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

রাশিয়ার প্রতিরক্ষা সংস্থা জানায়, রাতে চালকবিহীন আকাশযান ব্যবহার করে রাশিয়ার মাটিতে অবস্থিত বিভিন্ন স্থাপনায় সন্ত্রাসী হামলা চলানোর কিয়েভ সরকারের প্রচেষ্টা দেশটির প্রতিরক্ষা বাহিনী ব্যর্থ করে দিয়েছে। এ সময় দায়িত্ব পালনরত রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী মস্কো, তাম্বভ, ওরিওল এবং ব্রায়ানস্ক অঞ্চলের আকাশসীমা দিয়ে উড়ে চলা ইউক্রেনের মনুষ্যবিহীন চারটি আকাশযান ধ্বংস করেছে।

এরআগে মধ্য রাশিয়ার ওরিওল অঞ্চলের গভর্নর আন্দ্রে ক্লিচকভ তার অঞ্চলের উত্তর-পশ্চিমাঞ্চলে ইউক্রেনের একটি ড্রোন ভূপাতিত করার খবর জানান।

 

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page