October 2, 2026, 1:31 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

লড়াইয়ে পরাজিত হয়ে প্রতিরোধ বাহিনীর কাছে মিয়ানমারের ২৩ সেনার আত্মসমর্পণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মিয়ানমারের মন রাজ্যে যৌথ প্রতিরোধ বাহিনীর সঙ্গে লড়াইয়ে পরাজিত হওয়ার পর মিয়ানমারের ২৩ সেনা আত্মসমর্পণ করেছে। দেশটির বিপ্লবী সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি)-এর প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করেছে। মঙ্গলবার মিয়ানমারবিষয়ক সংবাদমাধ্যম ইরাবতী এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, সোমবার মন রাজ্যের কায়িকমায়াউ টাউনশিপে এই সংঘর্ষ হয়। এনইউজির নিয়ন্ত্রণে থাকা পিপল’স ডিফেন্স ফোর্সেস সেনা ফাঁড়িতে আক্রমণ করে। তাদের সঙ্গে ছিল কারেন লিবারেশন আর্মি (কেএনএলএ)। ১০ নভেম্বর থেকে চাউং হনা খওয়া গ্রামে আত্রান সেতুর সামরিক ফাঁড়ি দখলের চেষ্টা করে আসছিল এই যৌথ বাহিনী।

এতে আরও বলা হয়েছে, গ্রামের জান্তা নিয়ন্ত্রিত পুলিশ স্টেশন দখলের পর প্রতিরোধ গোষ্ঠী সোমবার সেতুতে সামরিক ফাঁড়ি দখলে সক্ষম হয়।

এনইউজি’র প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, সেনাবাহিনীর ২২তম ডিভিশনের ৫০ জনের মধ্যে ২৩ সেনা আত্মসমর্পণ করেছে। লড়াইয়ে  নিহত হয়েছে আরও ১৪ সেনা। নিহতদের মধ্যে একজন ব্যাটালিয়ন কমান্ডার রয়েছেন। নিখোঁজ রয়েছে আরও ৮ সেনা কর্মকর্তা।

কারেন রাজ্যের স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রতিরোধ বাহিনীর আক্রমণের সময় সেনাদের বিমান হামলায় দুই শিশু নিহত হয়েছে। সেতুর নিয়ন্ত্রণ হারানোর পর আশেপাশের সামরিক ঘাঁটি থেকে এলাকাটিতে বোমাবর্ষণ শুরু হয়েছে। সংঘর্ষস্থলের কাছাকাছি বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page