May 6, 2026, 8:09 pm
শিরোনামঃ
পুশইন ঠেকাতে সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী কোরবানির গরুর হাটে এবার চাঁদাবাজি চলবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা মেহেরপুরে স্ত্রীর সামনেই স্বামীকে কুপিয়ে হত্যা কুড়িগ্রামে নিখোঁজের একদিন পর নারী মিললো তেঁতুল গাছের ডালে চীনে স্কুলের স্পোর্টস-ডে এর আয়োজনে নাচ ভুলে কুংফু শুরু করলো রোবট কলকাতায় বুলডোজার দিয়ে মাংসের দোকান ভাঙল বিজেপির কর্মীরা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ অবৈধ : চীন প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ
এইমাত্রপাওয়াঃ

গাজার পশ্চিমে ইসরাইলি সেনাদের সাথে ফিলিস্তিনীদের ভয়াবহ যুদ্ধ চলছে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজা শহরের পশ্চিমে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধা এবং ইহুদিবাদী ইসরাইলি সেনাদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে। বার্তা সংস্থা শাহাব এই খবর দিয়ে লিখেছে, গাজার পশ্চিমাঞ্চলীয় আর-রামাল এবং শায়েখ আজালাইন এলাকায় সংঘর্ষ চলছে। ইসরাইলি বাহিনী ওই দুই এলাকায় কামানের গোলা বর্ষণ করছে।

এদিকে আল-কাসসাম ব্রিগেড আজ দুপুরে জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলীয় বেইত হানুনে ২ ইসরাইলি সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ৩ ইহুদিবাদী সেনা।

এর আগেও ফিলিস্তিনী প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলি সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র এবং রকেটের সাহায্যে হামলা চালিয়েছে।

ইহুদিবাদী সেনাবাহিনীও গত রাতে (সোমবার) ঘোষণা করেছে গাজা উপত্যকার উত্তরে স্থল যুদ্ধে তাদের ২ সেনা নিহত এবং চারজন আহত হয়েছে। এই ২ সেনাসহ গাজায় স্থল যুদ্ধের শুরু থেকে ৪৮ ইহুদিবাদী সেনা ও সেনা কর্মকর্তার মৃত্যুর কথা স্বীকার করেছে ইসরাইল।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page