August 6, 2026, 5:13 pm
শিরোনামঃ
নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জুলাই শহীদদের কবরের টাকাও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার যশোরে নগদ টাকা ও মালামালসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক শেরপুরে ছেলের হত্যা মামলা তুলে না নেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ জামালপুরে জীবিত অবস্থায় নিজের চল্লিশা ; ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার চাষ ও ব্যবহার বৈধ ঘোষণা করলো নেপাল
এইমাত্রপাওয়াঃ

জেএমবির বোমা হামলায় ঝালকাঠির ২ বিচারক হত্যার ১৮ বছর পুর্তিতে শোক সভা ও ফুলেল শ্রদ্ধা নিবেদন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝালকাঠিতে শোক আর শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে জঙ্গি সংগঠন জেএমবির বোমা হামলায় নিহত দুই বিচারককে। ২০০৫ সালের ১৪ নভেম্বর আদালতে যাওয়ার গাড়িতে পথে বোমা হামলায় নিহত হয়েছিলেন সিনিয়র সহকারী জজ শহীদ সোহেল আহম্মেদ এবং জজ জগন্নাথ পাঁড়।

নৃশংস সেই ঘটনার ১৮তম বছরে মঙ্গলবার সকালে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত চত্বর থেকে একটি শোকযাত্রা বের করা হয়। শোকযাত্রাটি নিহত বিচারকদের স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। সেখানে তাদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় জেলা ও দায়রা জজ মো. ওয়ালিউল ইসলাম, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. পারভেজ শাহরিয়ার, জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম, পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল, সরকারি কৌঁসুলি আব্দুল মান্নান রসুল ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বনি আমিন বাকলাইসহ প্রশাসন, বিচার বিভাগ ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

২০০৫ সালের ১৪ নভেম্বর সকাল ৯টার দিকে সরকারি বাসা থেকে কর্মস্থলে যাবার পথে ঝালকাঠির বিচারকদের বহনকারী মাইক্রোবাসে আত্মঘাতী বোমা হামলা চালায় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ-জেএমবির এক সদস্য।

বোমার আঘাতে ঘটনাস্থলেই মারা যান সিনিয়র সহকারী জজ শহীদ সোহেল আহম্মেদ এবং বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় সিনিয়র সহকারী জজ জগন্নাথ পাঁড়ের।

এ সময় তাদের বহনকারী মাইক্রোবাসটি বিধ্বস্ত হয়। আহত অবস্থায় ধরা পড়ে হামলাকারী জেএমবির সুইসাইড স্কোয়াডের সদস্য ইফতেখার হাসান আল মামুন।

এরপর জেএমবির শীর্ষ নেতারা আটক হন। ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহমেদ ২০০৬ সালের ২৯ মে সাতজনকে ফাঁসির আদেশ দেন। উচ্চ আদালতে সে রায় বহালের পর দেশের বিভিন্ন জেলখানায় ২০০৭ সালের ২৯ মার্চ ৬ শীর্ষ জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

এরা হলেন- জেএমবি প্রধান শায়খ আবদুর রহমান, সেকেন্ড ইন কমান্ড সিদ্দিকুল ইসলাম বাংলাভাই, সামরিক শাখা প্রধান আতাউর রহমান সানি, উত্তরাঞ্চলীয় সমন্বয়কারী আবদুল আউয়াল, দক্ষিণাঞ্চলীয় সমন্বয়কারী খালেদ সাইফুল্লাহ ও বোমা হামলাকারী ইফতেখার হাসান আল মামুন।

২০১৬ সালের ১৬ অক্টোবর জঙ্গি আসাদুল ইসলাম আরিফের ফাঁসি কার্যকর করা হয় খুলনা কারাগারে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page