February 16, 2026, 1:54 pm
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বর্জনের ঘোষণা দিলেও নির্বাচনের মাঠে ছিলেন আ’লীগ নেতাকর্মীরা ; টিআইবির প্রতিবেদন তারেক রহমানের সঙ্গে কাতারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফোনালাপ নির্বাচন পরবর্তী ১১ দলীয় জোটের প্রথম প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি আজ আইজিপির পদত্যাগের খবর সঠিক নয় : পুলিশ হেডকোয়ার্টার্স মুকুলে ভরে উঠছে রাজশাহীর আমবাগান ;  ভালো ফলনের আশা টুঙ্গিপাড়ায় বিএনপি কর্মীকে কুপিয়ে জখম করেছে জামায়াত-শিবির কর্মীরা খুলনায় পতাকা উত্তোলনের পর আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও আগুন টাঙ্গাইলে জামায়াতের অফিসে আগুন ; ওয়ার্ড বিএনপির কার্যক্রম স্থগিত ঠাকুরগাঁওয়ে ‘জয় বাংলা’ স্লোগানে আওয়ামী লীগ কার্যালয়ে নেতাকর্মীরা
এইমাত্রপাওয়াঃ

মানিকগঞ্জে একসঙ্গে ৬০ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, মমতাজ বেগম, জেলা প্রশাসক পুলিশ সুপার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মানিকগঞ্জে একসঙ্গে ৬০টি প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, জেলা প্রশাসক রেহেনা আকতার, পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খান, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দীন ও সরকারি কর্মকর্তা এবং স্থানীয় আওয়ামী লীগের নেতারা।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, ৬০টি প্রকল্পের সবগুলো বাস্তবায়িত হয়েছে। এর মধ্যে জেলা পরিষদের বাস্তবায়িত শহরের প্রাণকেন্দ্রে বঙ্গবন্ধু চত্বর, শিক্ষা প্রকৌশল অধিদফতরের ১৫টি প্রকল্প, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের ৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন, গণপূর্ত অধিদফতর বাস্তবায়িত সরকারি অফিস-ভবনসহ চার প্রকল্প, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের একটি ও স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের একটি।

সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে দেশের রাস্তাঘাট ও স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন হয়েছে। যার সুফল দেশের মানুষ পাচ্ছে এবং দেশ এগিয়ে যাচ্ছে। আজ নতুন করে মানিকগঞ্জে ৬০টি প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। এর সুফল পাবে মানুষ।’

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page