October 2, 2026, 2:35 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

ভারতে গুজরাটে বানরের আক্রমণে শিশুর মৃত্যু

প্রতীকি ছবি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বানরের ভয়াবহ আক্রমণে ভারতে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) ঘটনাটি ঘটেছে গুজরাটের গান্ধীনগরের সালকি গ্রামে।

বন কর্মকর্তারা জানিয়েছেন, বানরের আক্রমণটি ডেহগাম তালুকের একটি মন্দিরের কাছে ঘটে।

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী শিশুর নাম দিপক ঠ্যাকর। ঘটনার পরই শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্ত চিকিৎসা শুরুর আগেই শিশুটির মৃত্য হয়।

পুলিশ ও বন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, শিশুটি তার বন্ধুদের সঙ্গে খেলছিল। এসময় একদল বানর শিশু দিপকের ওপর আক্রমণ শুরু করে। বানরের নখের আচরে শিশুটির শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়।

এক কর্মকর্তা জানান, হামলায় শিশুটির অন্ত্র ছিঁড়ে গেছে। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, গত এক সপ্তাহের মধ্যে গ্রামটিতে এটি বানরের তৃতীয় হামলার ঘটনা।
বন কর্মকর্তা বিশাল চৌধুরী বলেন, গ্রামের বানর ধরার চেষ্টা করছে তার দপ্তর। সূত্র: এনডিটিভি

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page