November 28, 2026, 7:45 pm
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরের ছাত্রলীগের মশাল মিছিল ; ৩০ জনের বিরুদ্ধে মামলা ; ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

এবার যুক্তরাষ্ট্রে বিক্ষোভে নেমেছে ইসরায়েলপন্থি হাজারো মানুষ  

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনের অধিকারপন্থি বিক্ষোভের পর যুক্তরাষ্ট্রে এবার ইসরায়েলপন্থি বিক্ষোভ সমাবেশ হচ্ছে। হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইসরায়েলের পক্ষে সংহতি প্রকাশ এবং ইহুদি বিরোধিতার নিন্দা জানাতে মঙ্গলবার দেশটির ওয়াশিংটন ডিসিতে সমাবেশ করেছে হাজার হাজার মানুষ। বুধবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) ওয়াশিংটনের কেন্দ্রস্থলে অবস্থিত একটি পার্কে কড়া নিরাপত্তার মধ্যে ‘ইসরায়েলের জন্য মিছিল’ নামের এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকা হাতে কংগ্রেসের সিনিয়র সদস্যরাও জড়ো হন।

আল-জাজিরা জানিয়েছে, রাজনৈতিক বিশ্লেষক ভ্যান জোনস গাজায় বোমা হামলা বন্ধ করার আহ্বান জানালে ওয়াশিংটন ডিসিতে ইসরাইলপন্থি সমাবেশের জোয়ার ওঠে। জোনস ইহুদিবিদ্বেষের নিন্দা জানানোর পাশাপাশি গাজায় ইসরায়েলের বোমা হামলা বন্ধের আহ্বান জানান। আর এতেই ইহুদিবাদীদের মধ্যে ক্ষোভের জন্ম নেয়। প্ল্যাকার্ড হাতে তারা হামাসের যুদ্ধবিরতির বিপক্ষে বিক্ষোভ করে। হামাসের হাতে বন্দি হওয়া অন্তত ২০০ জনকে মুক্তি না দেওয়া পর্যন্ত গাজায় কোনও প্রকার যুদ্ধবিরতি না দেওয়ার দাবি জানান তারা।

যুক্তরাষ্ট্রে কয়েক সপ্তাহ ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি আহ্বান ও ফিলিস্তিনপন্থি বিক্ষোভ হচ্ছে। ফলে এ যুদ্ধে ইসরায়েলিদের আরও সংযত হওয়ার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

গাজায় ইসরায়েলের আগ্রাসনে এখন পর্যন্ত নারী ও শিশুসহ ১১ হাজার ৩২০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আর ২৯ হাজার ২০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছে।

ইসরায়েল সরকারের মতে, হামাসের হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা ১ হাজার ২০০ জন। যদিও আগে দেশটি নিহতের সংখ্যা ১ হাজার ৪০০ জন বলে দাবি করেছিল।

 

আজকের বাংলা তারিখ

  • ২৯শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page