August 12, 2026, 3:40 am
শিরোনামঃ
মাগুরায় আমুড়িয়া-পূর্বপাড়া মাঠ সড়কে সাবগ্রেডের কাজ চলমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতিমূলক সভা শুরু ‘র’ প্রধানের ঢাকা সফর স্বাভাবিক কার্যক্রমের অংশ : তথ্য উপদেষ্টা কক্সবাজারের টেকনাফে ৪ অস্ত্র ও ৭৯ রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী নাহিদ আটক শরীয়তপুরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণে ১ জন নিহত খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প ভবিষ্যৎ চুক্তির উদ্দেশ্যে ১৭০০ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে ইসরায়েল নতুন মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে উদ্বিগ্ন নয় ইরান মানুষের অধিকার প্রতিষ্ঠাই ছিল ৭১ ও ২৪-এর শহীদদের লক্ষ্য : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

পশ্চিমের নেতারা মনে করেন ইউক্রেন যুদ্ধ আরো পাঁচ বছর দীর্ঘায়িত হবে ;  ইকোনমিস্টের খবর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পশ্চিমা দেশগুলোর বেশিরভাগ নেতা মনে করেন, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যকার চলমান সংঘাত আরো পাঁচ বছরের জন্য দীর্ঘায়িত হবে। তারা মনে করছেন, রাশিয়া-ইউক্রেন কেউই এককভাবেই বিজয়ী হওয়ার মতো অবস্থায় নেই। ফলে যুদ্ধ বিলম্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

একই সাথে পশ্চিমা নেতারা মনে করছেন, যুদ্ধরত দু পক্ষের কেউই আত্মসমর্পণ বা পরাজয় মেনে নিতে রাজি নয়। ফলের শিগগিরই এই যুদ্ধ বন্ধ হবে -তারও কোনো লক্ষণ নেই।

সোমবার দ্যা ইকোনমিস্ট ম্যাগজিনের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। ম্যাগাজিনটি বলছে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে এরই মধ্যে পাশ্চাত্যের গোলাবারুদের মজুদে টান পড়েছে এবং রাশিয়ার বিরুদ্ধে সমর্থন দিতে গিয়ে যে পরিমাণ অস্ত্র ও গোলাবারুদের প্রয়োজন তা উৎপাদন করতে পশ্চিমা দেশগুলো হিমশিম খাচ্ছে। এরমধ্যে ইসরাইল এবং হামাসের চলমান সংঘাত পশ্চিমা দেশগুলোর ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে।

ওয়াশিংটনে স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ সেন্টারের সিনিয়র উপদেষ্টা মার্ক ক্যানসিয়ান গত মাসে লিখেছিলেন, “সময়ের সাথে সাথে, কিছু মূল সিস্টেম ইসরাইলে সরিয়ে নেয়ার কারণে ইউক্রেনের যুদ্ধ ক্ষমতা কমে আসবে। এ সময় পাল্টা আক্রমণের জন্য ইউক্রেনের যেসব সিস্টেম প্রয়োজন, দেশটিকে তা ঠিকমতো সরবরাহ করা সম্ভব নাও হতে পারে।”

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page