April 25, 2026, 10:54 pm
শিরোনামঃ
বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে : পরিবহন মন্ত্রী আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসতে পারে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত পিরোজপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করতে হবে : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সক্ষমতার সামান্যই ব্যবহার করা হয়েছে : ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়
এইমাত্রপাওয়াঃ

মানিকগঞ্জে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের পর হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মানিকগঞ্জের সিংগাইরে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের পর হত্যার দায়ে রোকমান হোসেনে টোনা (৩৫) নামের এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৫ নভেম্বর) জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম তানিয়া কামাল আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

রোকমান হোসেন টোনা মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বড় কালিয়াকৈর গ্রামের আমোদ আলীর ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ৫ ডিসেম্বর রাতে সিংগাইরের গোলাইডাঙ্গা এলাকায় ৪৫ বছরের বুদ্ধি প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের পর বটি দিয়ে গলা কেটে হত্যা করে রোকমান হোসেন টোনা। মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখে তার মা চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে ধাওয়া দিয়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা। পরদিন এ ঘটনায় নিহতের ভাবি বাদী হয়ে সিংগাইর থানায় মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিংগাইর থানার ইন্সপেক্টর আব্দুস সাত্তার একমাত্র আসামি রোকমান হোসেন টোনাকে অভিযুক্ত করে ২০২০ সালের ১৮ এপ্রিল আদালতে চাজর্শিট দাখিল করেন। আদালত ১৫ জনের স্বাক্ষগ্রহণ শেষে মৃত্যুদণ্ড দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এ কে এম নূরুল হুদা রুবেল রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, আটকের পর আসামি বিভিন্ন সময় জামিনে ছিলেন। সর্বশেষ জামিনের আবেদন করলে বিচারক জামিন আবেদন না মঞ্জুর করেন। রায়ে বিচারক আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। তবে রায়ের বিষয়ে আসামি পক্ষের আইনজীবী মো .শাহিনুর ইসলামের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page