April 25, 2026, 10:53 pm
শিরোনামঃ
বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে : পরিবহন মন্ত্রী আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসতে পারে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত পিরোজপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করতে হবে : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সক্ষমতার সামান্যই ব্যবহার করা হয়েছে : ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়
এইমাত্রপাওয়াঃ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে অস্ত্র আনার সময় যুবক আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সীমান্ত থেকে অস্ত্র-গুলিসহ মাহবুব আলী (৩৫) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাহবুব তেলকুপি এলাকার লম্বা পাড়া গ্রামের জাবুল হোসেনের ছেলে।

বুধবার বেলা সাড়ে ১১টায় গোবরাতলা ব্যাটালিয়ন সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া।

তিনি বেলন, গোপন তথ্যে জানতে পারি সীমান্ত দিয়ে ভারত থেকে অস্ত্র ও গুলি আসতে পারে। তাই বাংলাদেশের অভ্যন্তরে আমাদের একটি টহল দল অবস্থান নেয়। রাত ৮টার দিকে শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের ভোলামারী এলাকায় মাহবুব আলী সীমান্ত থেকে হেঁটে রাস্তার দিকে আসছিল। এ সময় তাকে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন ও ৩৬ রাউন্ড গুলি পাওয়া যায়। এ সময় মাহবুব আলী দৌড়ে পালানোর চেষ্টা করেছিলেন। কিন্তু বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করে আটক করে।

বিজিবি কর্মকর্তা আরও বলেন, ৫৮ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় ১১ মাসে ১০ জন আসামিসহ ১৩টি দেশি বিদেশি পিস্তল, ৮০ রাউন্ড গুলি এবং ১৯টি ম্যাগজিন জব্দ করা হয়েছে। এসব ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page