July 30, 2026, 3:11 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ১০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি আটক ঝিনাইদহের মহেশপুরে রাতের আঁধারে আগুনে পুড়ে ছাই ৭ ব্যবসা প্রতিষ্ঠান শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী আরও ১ লাখ শিশুকে শিগগিরই হামের টিকা দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন প্রধানমন্ত্রীর জন্য ৭৮০ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে আটক ব্রাহ্মণবাড়িয়ায় বিল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার চীন থেকে ৪০০ আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের লক্ষ্য এক : নেতানিয়াহু
এইমাত্রপাওয়াঃ

সারা দেশের সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদনের সময় বাড়ল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সারা দেশের সরকারি-বেসরকারি স্কুলে ভর্তির অনলাইন আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ও বেসরকারি স্কুলে অনলাইন আবেদন করা যাবে আগামী ১৮ নভেম্বর (বিকেল ৫ টা) পর্যন্ত।

বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২০২৪ সালে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য গত ২৪ অক্টোবর বেলা ১১টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়, তা চলে মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত। এখন তা আরও চারদিন বাড়ানো হল।

এতে বলা হয়, মাউশি আওতাধীন সরকারি (সকল) ও বেসরকারি (মহানগর ও জেলার সদর উপজেলা পর্যায়) মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণিতে ভর্তিতে ইচ্ছুক শিক্ষার্থীদের অনলাইন আবেদন ফরম পূরণের সময় আগামী ১৮ নভেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৮ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন ফরম পূরণ করা যাবে। ফরম পূরণের পর আবেদনকারীরা সেদিন রাত ১২টা পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবেন।

শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে স্কুল থেকে কোনো ভর্তি ফরম বিতরণ করা হবে না। সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তির জন্য শুধুমাত্র https://gsa.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করা যাবে।

আর ১১০ টাকার আবেদন ফি পরিশোধ করা যাবে শুধুমাত্র টেলিটক প্রি-পেইড নম্বর থেকে।

ভর্তিচ্ছুরা আবেদনের সময় সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দ করতে পারবে। প্রথম শ্রেণিতে ভর্তির আবেদনের জন্য শিক্ষার্থীর বয়স ৬ বা তার বেশি হতে হবে।

কোটা থাকায় শিক্ষক-কর্মচারীদের সন্তানরা অনলাইনে আবেদন ছাড়াই অভিভাবকের বিদ্যালয়ে ভর্তি হতে পারবেন।

সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুলে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়ার তারিখ, সময় ও স্থান পরবর্তীতে জানিয়ে দেয়া হবে।

আজকের বাংলা তারিখ



Our Like Page