August 12, 2026, 10:25 am
শিরোনামঃ
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব : তথ্যমন্ত্রী ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের গলাকাটা লাশ উদ্ধার গাজীপুরে মানসিক ভারসাম্যহীন তরুণীর মরদেহ উদ্ধার মার্কিন বিমানবাহী রণতরিতে নিজেদের মধ্যে সংঘর্ষে ৭ জন নিহত যুক্তরাষ্ট্রের কাছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের আবেদন জানালেন জেলেনস্ক মার্কিন বাহিনী আমাদের ধারণার চেয়েও দুর্বল : আইআরজিসি মাগুরায় আমুড়িয়া-পূর্বপাড়া মাঠ সড়কে সাবগ্রেডের কাজ চলমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ
এইমাত্রপাওয়াঃ

পশ্চিমবঙ্গে কানে হেডফোন দিয়ে রেললাইন পারের সময় তরুণীর মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কলকাতা-খুলনা বন্ধন এক্সপ্রেসের ধাক্কায় পশ্চিমবঙ্গের চাঁদপাড়ার ঢাকুরিয়া এলাকার শর্মিলা প্রামাণিক (২৭) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে বন্ধন এক্সপ্রেস কলকাতা থেকে বাংলাদেশের উদ্দেশে যাওয়ার সময় উত্তর ২৪ পরগনা জেলার ঠাকুরনগর স্টেশনে দুর্ঘটনাটি ঘটে।

জানা গেছে, শর্মিলা প্রামাণিক একটি বেসরকারি প্যাথলজি ল্যাবে কাজ করেন। বৃহস্পতিবার সকালে ওই তরুণী প্যাথলজি ল্যাবে রক্ত সংগ্রহের জন্য ঠাকুর নগর স্টেশনে নামেন। কানে হেডফোন দিয়ে রেললাইন পার হচ্ছিলেন। ঠিক ওই সময় দুই নম্বর লাইনে বন্ধন এক্সপ্রেসে আসছিল। হেডফোন কানে থাকায় বন্ধন এক্সপ্রেসের শব্দ শুনতে পাননি তিনি। এরপরই ট্রেনটির ধাক্কায় তার মৃত্যু হয়।

এ ঘটনার ফলে ঠাকুরনগর স্টেশনে চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর দেওয়া হয় বারাসাত জিআরপিকে। ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ পৌঁছে মৃত তরুণীর মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা রমা বিশ্বাস জানান, সকালে বাংলাদেশগামী একটি ট্রেন ধাক্কা মারে। রেলওয়ে পুলিশ পাহারা দিলে এ ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা ঘটতো না।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page