October 2, 2026, 3:29 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

যুদ্ধের পর একটি ‘প্রকৃত’ ফিলিস্তিন রাষ্ট্র থাকতে হবে : মার্কিন প্রেসিডেন্ট বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হামাস-ইসরায়েল সংঘাতের অবসানের পর ইসরায়েলের পাশাপাশি একটি ‘প্রকৃত’ ফিলিস্তিন রাষ্ট্র থাকতে হবে। বুধবার তিনি এই মন্তব্য করেছেন। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তিনি ও তার সহযোগী এই বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য আরব দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

যুক্তরাষ্ট্র সফররত চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে  বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেছেন, আমি আপনাদের বলতে পারি যে, দ্বিরাষ্ট্র সমাধান না হলে শেষ পর্যন্ত অবসান (সংঘাত) হবে না।

সম্প্রতি  দ্বিরাষ্ট্র সমাধানের বিষয়টির ওপর প্রকাশ্যে জোর দিচ্ছেন বাইডেন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। দীর্ঘদিন ধরে ফিলিস্তিন  রাষ্ট্র প্রতিষ্ঠা মার্কিন নীতির লক্ষ্য ছিল। কিন্তু গত কয়েক বছর ধরে এই ইস্যুতে কোনও অগ্রগতি অর্জিত হয়নি। সর্বশেষ এই উদ্যোগ বাস্তবায়নে মার্কিন প্রশাসন জোর দিয়েছিল ওবামার শাসনামলে যখন জন কেরি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

বাইডেন বলেছেন, গাজায় যুদ্ধ বন্ধের জন্য ইসরায়েল কখন আহ্বান জানানো হবে, এই বিষয়ে তার নির্দিষ্ট কোনও ধারণা নেই। হামাস যখন ইসরায়েলিদের ওপর নৃশংস কর্মকাণ্ড ঘটাতে পারবে না  তখন লড়াইয়ের অবসান হবে। গাজায় হাসপাতালের নিচে এখনও অস্ত্র ও প্রযুক্তি রয়েছে হামাসের।

বাইডেন বলেছেন, কিছু জিম্মি মুক্তি পাবে বলে তিনি কিছুটা আশাবাদী। যুক্তরাষ্ট্র কাতারের সঙ্গে কাজ করছে জিম্মিদের মুক্তির জন্য।

 

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page