November 28, 2026, 7:55 pm
শিরোনামঃ
মাগুরায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠার আশ্বাস ; সম্ভাব্য স্থান পাল্লা-গোয়ালখালী ভারতে কারাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলেন দুই বাংলাদেশি যশোরের ছাত্রলীগের মশাল মিছিল ; ৩০ জনের বিরুদ্ধে মামলা ; ৫ জন আটক যশোরে সাবেক চেয়ারম্যান আব্দুল হক আটক ১৫ বছরে প্রায় ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে : রাষ্ট্রপতি উচ্চশিক্ষা ব্যবস্থাকে কর্মসংস্থান উপযোগী করে গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী ভিসা ছাড়াই ৩৪ দেশে যেতে পারবেন বাংলাদেশিরা গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর নিখোঁজ ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

গাজায় আরও ৩ ইসরাইলি সেনা নিহত ; জেরুজালেমে ৬ ইহুদিবাদী আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজায় প্রতিরোধ সংগ্রামীদের হামলায় আরও তিন ইসরাইলি সেনা নিহত হয়েছে। এর মধ্যে ইসরাইলি বাহিনীর ২০২তম ব্যাটালিয়নের একটি কোম্পানির ডেপুটি কমান্ডার রয়েছে। তার নাম ক্যাপ্টেন শ্লোমো বেন নুন।

এ নিয়ে গাজায় স্থল অভিযানে এ পর্যন্ত ৫১ জন ইসরাইলি সেনা নিহত হলো বলে ইসরাইলের সেনাবাহিনী আজ (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। তবে ফিলিস্তিনের হামাস বলেছে, ইসরাইল তাদের সেনাবাহিনীর ক্ষয়ক্ষতির সঠিক পরিসংখ্যান প্রকাশ করছে না। তাদের ঘোষিত সংখ্যার চেয়ে অনেক বেশি ইসরাইলি সেনার প্রাণহানি ঘটেছে বলে হামাস দাবি করেছে।

ইসরাইলের সেনাবাহিনী আজ বলেছে, উত্তর গাজায় গত রাতভর সংঘর্ষে ২০২তম ব্যাটালিয়নের ২২ বছর বয়সী ক্যাপ্টেন শ্লোমো বেন নুন প্রাণ হারিয়েছে।

এছাড়াও, উত্তর গাজায় ফিলিস্তিনি সংগ্রামীদের হামলায় আরও দুই ইসরাইলি সেনা মারাত্মকভাবে আহত হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। তাদের অবস্থা আশঙ্কাজনক। তবে হাসপাতালে তাদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে।

এছাড়া, গাজায় আরো ২ ইসরাইলি সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে দখলদার বাহিনী। নিহত সেনাদের নাম ক্যাপ্টেন আসাফ মাস্টার এবং ক্যাপ্টেন কেফির ইতজাক ফ্রাঙ্কো। এই দুই কর্মকর্তা সাঁজোয়া কোরের ৪০১তম ব্রিগেডে দায়িত্ব পালন করছিল।

এদিকে, দক্ষিণ জেরুজালেম বা দক্ষিণ বায়তুল মুকাদ্দাসে ফিলিস্তিনিদের হামলায় ৬ ইহুদিবাদী ইসরাইলি আহত হয়েছে বলে ‘টাইমস অব ইসরাইল’ পত্রিকা জানিয়েছে। একজনের অবস্থা গুরুতর।

 

আজকের বাংলা তারিখ

  • ২৯শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৮ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page