October 2, 2026, 2:53 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সিরিয়ার সামরিক বাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্ক লক্ষ্য করে ইহুদিবাদী ইসরাইলের চালানো ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে সিরিয়ার সেনারা। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ খবর দিয়েছে।

খবরে বলা হয়েছে, অধিকৃত গোলান মালভূমির দিক থেকে ইহুদিবাদী ইসরাইলি বাহিনী দামেস্ক লক্ষ্য করে বিমান থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছোঁড়ে। তবে সিরিয়ার সেনারা নিজেদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা করে ব্যবহার করে ইসরাইলের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়।

গতরাত আড়াইটার দিকে ইসরাইলি সন্ত্রাসী বাহিনী এই হামলা চালায়। কিন্তু সিরিয়ার সেনারা এসব ক্ষেপণাস্ত্রের বেশিরভাগই প্রতিহত করে। সিরিয়ার ওই সামরিক সূত্র জানিয়েছে, বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপতিত করা গেলেও কিছু ক্ষেপণাস্ত্র দামেস্কের উপকণ্ঠে আঘাত হানে এবং তাতে বস্তুগত কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যখন ইহুদিবাদী ইসরাইল বর্বর গণহত্যা চালাচ্ছে তখন তারা সিরিয়ায় আবার এই হামলা চালালো।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page