October 2, 2026, 2:53 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

লঞ্চ সাইলোতে পরমাণু-সক্ষম আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র প্রস্তুত করেছে রাশিয়া ; ইশারা পেলেই ছোঁড়া হবে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া তার লঞ্চ সাইলোতে একটি পরমাণু ক্ষমতা সম্পন্ন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত করা হয়েছে। হাইপারসনিক গ্লাইড ভেহিকেলে ক্ষেপণাস্ত্রটি সজ্জিত করা হয়েছে।

লঞ্চ সাইলোতে ক্ষেপণাস্ত্র সজ্জিত করার অর্থ হচ্ছে তা যেকোনো মুহূর্তে ছোঁড়া হবে। পরমাণু অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করা একটি আন্তর্জাতিক চুক্তি থেকে সরে আসার দুই সপ্তাহ পর রাশিয়া এই পদক্ষেপ নিল।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত ভেজদা সংবাদমাধ্যম গতকাল (বৃহস্পতিবার) একটি ভিডিও সম্প্রচার করেছে যাতে দেখা যায় যে, কাজাখস্তানের কাছে দক্ষিণ-পশ্চিম রাশিয়ার ওরেনবুর্গ প্রদেশের একটি স্থাপনায় অ্যাভানগার্ড হাইপারসনিক বুস্ট-গ্লাইড ভেহিকেলে কৌশলগত এ ক্ষেপণাস্ত্র প্রস্তুত অবস্থায় রয়েছে।

এই ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য হচ্ছে- এটি তার লক্ষ্যের কাছাকাছি যাওয়ার সাথে সাথে অ্যাভানগার্ড গ্লাইড যানটি রকেট থেকে আলাদা হয়ে যায় এবং শব্দের চেয়ে ২৭ গণ গতিতে তা লক্ষ্যবস্তুর দিকে ছুটে যায়। এ সময় ক্ষেপণাস্ত্রটির গতিবেগ থাকে ঘণ্টায় ২১,০০০ মাইল বা ৩৪ হাজার কিলোমিটার।

এর আগে ২০১৯ সালে প্রথম রাশিয়া ওরেনবুর্গের এই স্থাপনায় অ্যাভানগার্ড গ্লাইড যানে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত অবস্থায় রেখেছিল।

রাশিয়ার সামরিক বাহিনী বলছে, কৌশলগত এই ক্ষেপণাস্ত্রকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা অসম্ভব। রাশিয়া তাদের এই ক্ষেপণাস্ত্রকে জাতীয় নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page