October 2, 2026, 2:53 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

ইসরাইলের ৩ সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দখলদার ইসরাইলের আরও তিনটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এসব ঘাঁটি লেবানন সীমান্তের কাছেই অবস্থিত।

হিজবুল্লাহ আজ (শুক্রবার) জানিয়েছে, গাজায় ইসরাইলি হামলার জবাবে সীমান্তবর্তী তিনটি ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এর ফলে দখলদার বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর একটি হচ্ছে ‘মুসাললাস আল তাইহাত’ ঘাঁটি। এখানে বহু ইসরাইলি সেনা অবস্থান করছিল। এর ফলে সেখানে বহু ইসরাইলি সেনা হতাহত হওয়ার কথা।

হিজবুল্লাহ বলেছে,  ইসরাইলের আল-মারাজ ও রামিম ঘাঁটিতেও হামলা করা হয়েছে। সেখানেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া, ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, লেবানন সীমান্তের কাছে অবস্থিত সব অবৈধ বসতিতে হিজবুল্লাহ হামলা চালিয়ে যাচ্ছে।

এদিকে, লেবাননের আল মানার টিভি চ্যানেল জানিয়েছে, ইসরাইলের জঙ্গিবিমানগুলো দক্ষিণ লেবাননের আন-নাকুরা ও আল জাবিন গ্রামে বোমাবর্ষণ করেছে। তবে এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানানো হয়নি।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page