October 6, 2026, 12:06 am
শিরোনামঃ
আপনারা এক পা এগিয়ে এলে আমিও দুই পা যাবো : রাষ্ট্রপতি প্রতিটি শিশুর নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী শিক্ষকরাই আগামীর বাংলাদেশ গড়ার নির্মাতা : শিক্ষামন্ত্রী শিক্ষকদের পেশাগত উন্নয়নে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি চালুর উদ্যোগ সরকারের প্রেসক্লাব যশোরের প্রতিষ্ঠাতা সভাপতি তৌহিদুর রহমান মারা গেছেন যশোরের বেনাপোলে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ৩ আওয়ামী লীগ নেতাসহ ৪ জন আটক যশোরের শার্শায় যুবলীগ নেতা খোকন আটক যশোরের চৌগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে ১ জন নিহত কুষ্টিয়ায় ভারতে পাচারকালে ৯ হাজার কেজি সার জব্দ নাটোরে আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত ; মসজিদে মিললো রক্তাক্ত দেহ
এইমাত্রপাওয়াঃ

ফরিদপুরে সিএনজিচালিত অটোরিকশা উল্টে দুই পুলিশ সদস্য নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফরিদপুরের ভাঙ্গায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়া চালকসহ আরও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (১৭ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের পুখুরিয়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই পুলিশ সদস্য হলেন, ভাঙ্গা হাইওয়ে থানার নায়েক নাজমুল ও কনস্টেবল নাসির হোসেন। এছাড়া আহতরা হলেন, কনস্টেবল জাকির হোসেন, ইব্রাহীম হোসেন ও মিথোয়াইচিং মারমা। আহত অটোরিকশাচালকের নাম তাৎক্ষণিক জানা যায়নি।

পুলিশ ও ফায়ার সর্ভিস সূত্র জানায়, বার্ষিক ফায়ারিং অনুশীলনে অংশ নেওয়ার জন্য শুক্রবার ভোরে ভাঙ্গা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় ফরিদপুর মধুখালী রওয়ানা হন পাঁচজন পুলিশ সদস্য। পুখুরিয়া বাসস্ট্যান্ডে পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন।

বাবলা কবির নামের একজন জানান, বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল ছিল। হঠৎ বিকট শব্দে পুখুরিয়া বাসস্ট্যান্ডে দ্রুতগতির পুলিশ বহনকারী অটোরিকশাটি উল্টে যায়। এ সময় কয়েকজন পুলিশ সদস্য ভেতরে আটকে পড়ে। সিএনজিটি সড়কে ছিটকে পড়ে।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আনাম জানান, ঘটনাস্থলে দুজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহতদের অবস্থাও গুরুতর।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম বলেন, ঘটনার পর পুলিশ সদস্যদের সঙ্গে থাকা সরকারি অস্ত্র উদ্ধার করা হয়েছে। একটি চায়না রাইফেলের কাঠের অংশ ভেঙে গেছে। তবে কারও কাছে গুলি ছিল না।



Our Like Page